এমনিতেই ঘুম পাগল লোকটা
উঠতে বসতে ঘুম আর ঘুম
বিড়িটা শেষ হলেই জেগে উঠতো শোকটা
বিড়ির সাথে ছিল প্রেম কুসুম।
ধূমপানে বিষপান সেতো জানা কথা
নেতারা খায় তবু যেন এটা প্রথা।
গুরু খায় শিষ্য খায়, খায় পাতি নেতা
প্রকাশ্যে খায় তবু নেই মাথা ব্যথা।
লোকটা গেল ঘুম উঠলনা আর
বিড়িটাও জ্বলেপুড়ে হয়ে গেল ছা'য়
এমন নেতা জুটলে জাতি ছারখার
নেশাতুর নেতা যেন আর না বানাই।
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




