বড় ভালো হতো যদি আসো নিরালায়
আমি মন খুলে দুটো কথা বলতে চাই
মন উচাটন আমার যখন তখন
এই ভালো আবার এই বিগড়ে যায়।
বড় ভালো হতো যদি আসো নিরালায়।।
আঁধারে এসো তুমি আলোতে নয়
মন্দেতে এসো তুমি ভালোতে নয়
মন আমার জ্বলেপুড়ে হয়ে গেছে ক্ষয়
পোড়া মনে জোড়া লাগাই যদি আঠা পাই।
বড় ভালো হতো যদি আসো নিরালায়।।
ডাকিতে ডাকিতে বন্ধু আঁধারো রাতে
কাঁদিতে কাঁদিতে বন্ধু তাহাজ্জুতের রাতে
ভুলিতে পারিনা তোকে ঘাত প্রতিঘাতে
বৃথা যাবে জনম আমার যদি তোকে হারায়।
বড় ভালো হতো যদি আসো নিরালায়।।
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




