প্রসংশায় ভাসিয়ে দেব ফেইসবুকের পাতাতে
সবার চাইতে সেরা তুমি ঘুরবে শুধু মাথাতে
মাননীয় সরকার আপনাকেই দরকার
যেমন খুশি সাঁজাও মোদের চাইলে পারো নাচাতে।
কারো সুখ রিমান্ড নেয়া কারো সুখ গাজাতে
কোনটাই চাইনা বাপু পায়না জোর মাজাতে
মাননীয় সরকার আপনাকেই দরকার
গুণগানে ভরিয়ে দিলাম ফেইসবুকের পাতাতে।
তুমি ছাড়া নাইযে গতি বন্দী যখন খাঁচাতে
তুমি ছাড়া নাইযে কেহ আসবেনা আর বাঁচাতে
মাননিয় সরকার আপনাকেই দরকার
যুগ যুগ বেঁচে থাকুন ইতিহাসের পাতাতে।
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





