somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

- গর্ব (অণুগল্প)

১২ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

- গর্ব (অণুগল্প)

টিভি, পত্রিকা, ফেইসবুক সবখানে এখন একটাই খবর রিজার্ভের টাকা পাচার। বিষয়টা এখন রিহাবেরও মাথা ব্যাথার কারণ হয়ে উঠল।

আচ্ছা বাবা, সেদিন নিউজে পড়েছিলাম, ইসলামি ব্যাংকের কোন এক এটিএম বুথে ডাকাতি হচ্ছিল খুব ভোর বেলায়। তারা প্রথমে সিসি ক্যামরাটা অকেজো করে দিয়েছিল, কিন্তু অন্য একটা গোপন সিসি ক্যামরা ছিল সেটা তাদের জানা ছিলনা। আর ইমার্জেন্সি এলার্ম বেজে উঠেছিলো ব্রাঞ্চ ম্যানেজার এর মোবাইলে। তিনি ঘুম ভেঙ্গে দৌঁড়ে এসে চিৎকার শুরু করে দিয়েছিলেন ডাকাত ডাকাত বলে। ডাকাত দল ভয়ে দৌঁড়ে পালিয়ে গেল। আর বাংলাদেশ ব্যাংক এর মতো এতো বড় একটা ব্যাংক তার সিকিউরিটি সিসট্যামতো আরো কঠোর হবার কথা। সেখানে কি করে এতো বড়ো ডাকাতি হল বাবা?

ছেলের প্রশ্ন শুনে বাবা অবাক হলেননা। জবাবটা দিয়েছিলেন পাল্টা প্রশ্ন করে। " আচ্ছা ধর, ব্র্যাঞ্চ ম্যানেজার নিজেই ডাকাতির সাথে জড়িত, তাহলে কি তার মোবাইলে এলার্মটা হতো?"

রিহাবের কাছে ব্যাপারটা এবার একটু খোলসা হতে শুরু করেছে, " তাহলে কি ধরে নেব শর্ষে ক্ষেতেই ভূত!"

বাবা ছেলের কথোপকথন এর মাঝেই কলিং ব্যালটা বেজে উঠল। দরজ খুলতেই সাদা পোষাকধারী কিছু লোক। আইডি কার্ড দেখিয়ে বলল, তারা বিশেষ বাহিনীর লোক, বাবা ছেলেকে যেতে হবে থানায়।

বাবা বলল চলুন। রিহাব অবাক হল, " আমাদের অপরাধ?"
আপনাদের অপরাধ হল, আপনারা রাষ্ট্রীয় গোপন বিষয় নিয়ে আলাপ করছিলেন, আমাদের কাছে বিশেষ একটা যন্ত্র আছে, সেটা দিয়ে আমরা শুনতে পাচ্ছিলাম। থানায় চলুন বাকী আলাপটা সেখানেই করা যাবে।

রিহাব এর গর্ববোধ হল। দেশের এমন টেকন্যলজির ব্যাবহার হয়, গর্ব হওয়ারই কথা। বাবা এবং ছেলের গর্বে পরানটা ভরে গেল। তারা এগুতে থাকলেন থানার দিকে....
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৪৯
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকট ও বিএনপি কি একে অপরের পরিপূরক?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৭


গ্যাস নাই ,বিদ্যুৎ নাই। নিত্যদিনের নানা সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। এভাবে মানুষ বিএনপিকে কতদিন সহ্য করবে? মানুষ সহ্য করতে করতে যখন ধর্যের বাধ সহ্যের বাধ ভেঙ্গে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ সরকারের কাছে সোলার এনার্জি বিক্রি করা কতটা লাভজনক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৭



যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ... ...বাকিটুকু পড়ুন

সম্পর্ক ও আত্মহত্যা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৪৭



কাউকে আত্মহত্যার ভয় দেখিয়ে বিয়ে করা অথবা আত্মহত্যার ভয় দেখিয়ে অথবা ব্ল্যাকমেইল করে গুরুতর মানসিক ও মনস্তাত্ত্বিক নির্যাতনের মাধ্যমে কাউকে বিয়েতে বাধ্য করা। - বিশ্বের যে কোনো দেশের আইনে... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

×