কতো কী মনে পড়ে কতোশতো ঘটনা
সাবিহার চাল-চলন মালিহার মতোনা
তবু ছিল মিলটা, রেখে দিত দিলটা
ঘুরেঘুরে কতজনে ছড়াতো যে রটনা।
না, আমি চাইনি, ঘেটে ঘোল খাইনি
আড়ালে লুকে মুখ ফিরে কভূ চাইনি
তবুও পথে রোজ, কি যেন করি খোঁজ
দেখা যদি হয়ে যেতো ক্ষতি কিছু হতোনা।
একদিন রিকশায় হুক তোলে কে যায়?
চেনাচেনা লাগে তবু অচেনা রয়ে যায়
সাবিহার মতো চোখ, মালিহার মতো মুখ
আগে রোজ ভাবতাম এখন ঠিক ততোনা।
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



