
গোলমাল করনা টুম্পামনি পড়ছে
মশাদের ঝাঁক এসে গুনগুন করছে
কাজ নেই শুধুশুধু কয়েলটা জ্বলছে
লোডশেডিং রোজ তায় মোমটাও গলছে।
এতসব উৎপাত পড়া যায়?
বিগড়ে গেছে তায় মাথাটায়
পড়বনা আজ আর ঘুম পায়
মা বলে থাক আজ খেতে আয়।
মাথাটা খাবে সে পা'তে দাও
চিবিয়ে খাবে সে কাঁটাটাও
ঝাল যত বেশী হোক ঝোল দাও
খেয়ে এবার কান্নায় হাওকাও।
কান্নাটা থেমে যায় ঘুম এলে
ঘুমটাও যাবেনা ট্যাব পেলে
কার্টুনের সাথে সে রোজ খেলে
ফড়িং হয়ে উড়ে যায় ডানা মেলে।
এভাবেই কেটে যায় রাত দিন
টুম্পামনি শিখে আজ দুই তিন
এভাবেই পড়তে হয় শিখে নিন
হেসেখেলে শিশুটাকে বাড়তে দিন।
(নোট : ১) দীর্ঘ ২বছর পর আসলাম, আইডির পাসওয়ার্ড ভুলে যাওয়া, ব্যক্তিগত সমস্যা ইত্যাদি কারনে আসা হয়নি। অবশেষে আসতে পেরে আনন্দিত।
২) আমার কন্যাদের ভেবে লেখা ছড়াগুলোর শিরোনাম হয় টুম্পামনি। এই ব্লগে একই নামে একটা আইডি আছে, সেটার সাথে এই ছড়াগুলোর কোন যোগসূত্র নেই।)
সর্বশেষ এডিট : ২২ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


