কিভাবে কেটে যায় সময়
এভাবে
তোমাকে ভেবে।
নয় সকাল, নয় দুপুর, সন্ধ্যা, রাতে
পথ চলি অলিগলি তোমারই সাথে।
নয়নে মননে কিভাবে মিশে থাকো
এভাবে
তোমাকে ভেবে।।
পাহাড়ের চুড়ায় তুমি, নদীর কলতান
সাগরের ঢেউ গুণি, আকাশের নীলে
তোমার অবস্থান
কিভাবে সকল ভাল লাগায় মিশে থাকো
এভাবে
তোমাকে ভেবে।
(নোট : হানিফ ভাই ইরাকে থাকেন। আমার সাথে ফেইসবুকে পরিচয়। তিনি প্রাতিষ্ঠানিক শিল্পী নন। নিজে নিজে গান করেন। কন্ঠ তার মন্দ নয়। আমার লেখাটা তার মতো করে সুর দিয়ে গেয়ে দিলেন।) লিংক : Poth Chola
সর্বশেষ এডিট : ২৪ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


