রানী মা ভাল তবে ক্ষেপে গেলে মন্দ
ছিড়ে চুল রেগে গেলে মনে মনে দ্বন্দ।
রাজা নেই রাজ্যে রানী মা'র দুনিয়া
সকালে ভাঙ্গে ঘুম গায় পাখী মুনিয়া।
দুপুরে লাঞ্চ করে তুলে পা সোফাতে
তেল মন্ত্রী দরজায় দাঁড়িয়ে সু হাতে।
দেখেও দেখেনা মুরগীর রান টা
চিবিয়ে খাড়া করে মগজের কানটা।
চোখ রাখে টিভিতে খবরের শিরোনাম
দিল্লী ঘুরে এসে ফুরফুরে হিরোখান।
গুম আর ক্রসফায়ার হল নাকি বন্ধ
ভল্টের সোনা গুলো ছড়ালোযে গন্ধ।
খাবারটা শেষ হলে ঢেকুর আসে পয়লা
কে আবার লুটে নিল পুকুরিয়ার কয়লা।
রেগেমেগে হনহন প্রেসারটাও বাড়ল
ভেবেছিল ঘুরতে যাবে ঘুমে চোখ কাড়ল।
লাল নীল স্বপ্নে ভাঙ্গে ঘুম রাত্রে
চিনচিন ব্যাথা এক যেন সারা গাত্রে।
তেল মন্ত্রী কোথা গেল রানী মা ডাকছে
কাজের বুয়া রওশন থেকে থেকে হাঁকছে।
তেল মাখে হাতে পায়ে মাথা আর চুলে
ম্যাসেজে রানীমার বুদ্ধিটাও খুলে।
রাতটা পার হলেই শুনবে কাল সকালে
আহা গণতন্ত্র মরে গেল অকালে।
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


