
প্রথমে তিন কাপ পানি সিদ্ধ করবেন
সেখানে পরিমাণ মতো লবন দেবেন
পানি সিদ্ধ হলে চুলোর আচ কমিয়ে দেবেন
সেখানে তিনকাপ ময়দা ঢেলে চামট দিয়ে নেড়ে খামিটা বানান। চুলোর আচ ডিম অবস্থায় থাকবে, তার কারণ হলো পানি বেশী হলে সেটা শুকিয়ে আসবে, অন্যথা হলে নরম হয়ে যাবে তাতে বানাতে কষ্ট হবে।
চুলো থেকে নামিয়ে একটু অপেক্ষা করুন ২/৪ মিনিট, তারপর সেখানেই হাত দিয়ে ভাল করে ময়ান করুন

ছোটছোট গোল বল বানান

পিরিতে ময়দা ছিটিয়ে একটা একটা করে বানিয়ে ফেলুন

একটার উপর একটা রাখা যাবে

তারপর তাবাতে দিয়ে পুড়ে ফেলুন, চুলার আচ বাড়াতে কমাতে হবে কিনা সেটা নিজে আন্তাজ করে নিন

মাংসের সাথে ভালই লাগবে

সবশেষে এককাপ কড়া লিকার চা।

ধন্যবাদ, ঈদমোবারক।
সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



