
কলকল বহে নদী টলমল জল
দলবল ঘোলাজল খোকাদের দল।
যায় নৌকা পাল তুলি মাঝি গায় গান
মিঠা জল পানে জুড়ে পথিকের প্রাণ।
আলতা পায় যায় বধু কলসি খাকে
ওপারে ঐ বাবার বাড়ি নদীর বাঁকে।
সারিসারি সাদা বক উড়ে যায় দূরে
সাদা মেঘ থরথর নীলাকাশ জুড়ে।
খাল কেটে টেনে পানি মাঠ জুড়ে চাষ
নদী ঘিরে আমাদের সুখের আবাস।
সারাদিন জলে জালে জেলে ধরে মাছ
কালের স্বাক্ষী যেন তীরের বট গাছ।
শীতে নদী হাঁটু জল চর জাগে আর
বর্ষায় উতাল নদী ভাঙ্গে দুই পার।
শরতে শীতল নদী তীরে কাশফূল
হাওয়ায় দোলে মন হইযে আকুল।
পাহাড়ে জনম নদীর ঐ দূর দেশে
পরহিতে জীবন দিয়ে সাগরে মেশে
রাতের আকাশে চাঁদ জাগে তার বুকে
সাঙ্গু নদী বুকে নিয়ে আছি বেশ সুখে।
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




