
আমার কন্যারা বেড়ে উঠে বাবা ছাড়া
মা আবর্তে ঘূর্ণমান জীবন তাদের
সকাল দুপুর সন্ধ্যা জোছনা চাঁদের
সাথে তাদের হৃদ্যতা যেন রাস হারা।
আমার কন্যারা যেন আকাশের তারা
হাসি মাখা মুখে দাঁড়িয়ে ছাদের
কিনারায় দিন যায় সেসব মা'দের
দূর প্রবাসে কামলা খাটে পতি যারা।
মোবাইল স্কৃণে চোখ অডিও ভিডিও
ছোটছোট সংসার প্রতিদিন দিও।
সেই সব দেখে দেখে দিন যায় রাত
যায় আর কবে যাব কন্যাদের কাছে
ভেবে ভেবে আদ্র মনে নায়াগ্রা প্রপাত
তবুও ভাল লাগার এক বিশ্ব আছে।
সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



