
কাছে এসো ভালো বাসো গুজে দেব ফুল
বসন্তে মেলে দাও দীঘল কালো চুল
গুণগুণ গান গাও বাতাসে মদীর ঘ্রাণ
বসন্তেই ভুলে যাও বিষাদ অভিমান।
প্রেম নাও প্রেম দাও রং লাগুক মনে
বসন্তের রং হেলায় হারায় কোন জনে
ছবি আঁকো মনেমনে হাতে নাও তুলি
আঁকো ছবি লতাপাতা আঁকো মন খুলি।
হাসো ঠোটে, চোখে মুখে শিহরণ তুলে
লজ্জাবতী জেগে উঠুক ন্যুনতম ছুলে
প্রিয়তমা কাছে আসো তুলে রেখে ধাঁধা
বসন্তে মুছে যাক অপাংক্তেয় বাঁধা।
সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




