মাছ
-
ছোট মাছ পাখি খায়
পাখিরা মজা পায়
জলাশয় ঘিরে তায় পাখিদের ভীড়
বড় মাছ জালে ধরে
জেলে ভাই ফিরে ঘরে
বাজারে বিক্রি করে চলে তার নীড়।
জলে জীবন মাছেদের
জল পেলেই নাচে ফের
চোখে তবু, জল কভু আসেনা
চোখে তার পাতা নেই
বৃষ্টিতে ছাতা নেই
সর্দি জ্বরে গলা খেকে কাশেনা।

ঘোলাজল
-
ওয়াশার পানিটা
বিশুদ্ধ জানি তা
যদিও রংটা লালচে
আছে কিছু বদ লোক
জিবাণুর অভিযোগ
মিছেমিছি বদনাম ঢালছে।
ওয়াশার এমডি
জানদি প্রাণদি
চকচকে রাখে রোজ জলটা
জনতার বাকা চোখ
ঘোলা জল দেখে সুখ
ঘাটাঘাটি করে শুধু মলটা।
বাঙ্গালীর স্বভাবে
আয়োডিন অভাবে
গোলমাল করে শুধু রাজ্যে
সাদা জল দেখেনা
যত বলি শেখে না
পানিটাই দেবনা আজ যে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


