somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বড় ভাইয়ার ফেইসবুক থেকে একটা কপি প্যাষ্ট করলাম

১০ ই জুলাই, ২০২৩ রাত ৮:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

" আমার প্রাণের বন্ধু নুরুন্নবী মারা গেছে।
ভোলা ফকিরের বাড়ীর পাশ দিয়ে কখনো ভেতর দিয়ে আমরা মেহের আফজল হাই স্কুলের পথ ধরতাম। হাই স্কুলে পড়ার সময় হতে নুরুন্নবীর সাথে বন্ধুত্ব। ভোলা ফকিরের বাড়ীর ছেলে নুরুন্নবী। বাপ সূফী টাইপের মানুষ। মা কোনো অজ্ঞাত কারণে ইন্ডিয়া না কোথায় চলে গেছে। চাচীর কাছে মানুষ। এখন বুঝি সে আমাকে কেন দোস্ত টার্গেট করেছিল! সে আসলে নিঃসঙ্গ ছিল। আর ছিল দিলখোলা উদার প্রাণ। তার সরলতার বাস্তব রূপ টলস্টয়ের গল্পে ধরা পড়েছে। ফাদার সিয়ের্গি গল্পের পাশেনকা, তিনমুনি গল্পের তিন সরল বুজুর্গ এঁদের সাথে আমি নুরুন্নবীকে গুলিয়ে ফেলি। আল্লাহর কাছে কৃতজ্ঞ, দুনিয়াতে সারল্যের এক পরাকাষ্ঠার সাথে আমার বন্ধুত্ব করিয়ে দিয়েছিলেন। শৈশবে সে বুঝতে পেরেছিল আমার সাথে বন্ধুত্ব করা তাঁর অলৌকিক নিয়তি। সে নাইন বা টেন পর্যন্ত পড়েছে। আমি পড়েছি বিশ্ববিদ্যালয়। এসব তাঁর বন্ধুত্বে কোনো সমস্যা করেনি। ১৯৯২ সালে হালিশহর ছেড়ে আমি পতেঙ্গা চলে যাই। পতেঙ্গার কাউকে পেলেই আমার কথা জিজ্ঞেস করবে, আঁর দোস্ত ক্যা'ন আছে!
মোবাইল আসার পর থেকে ফোনে কথা হতো, সে ফোন করতো। বন্ধুত্বের জাগতিক যোগাযোগ তাঁর দিক হতেই রক্ষা হত। মানুষের প্রাণ যে অন্যজগত হতে এখানে এসেছে, নুরুন্নবীর সাথে বন্ধুত্বের মাধ্যমে আমি সেটা বুঝতে পারি। সে গতকাল রাতে মারা গেছে। আজ সকালে আমার আত্মীয়, নুরুন্নবীর প্রতিবেশী এমরান ফোনে যখন বলল তাঁর মৃত্যুর কথা, আমি আস্তে আস্তে অনুভব করতে থাকলাম পরকাল ছাড়া এই ক্ষতি পূরণ করা যাবে না... দোস্ত! আঁরে এক্কানা চাইতু আইসসো... আঁই বেশী অসুক...
যাব বলেছিলাম। অলসতা করেছি।
নুরুন্নবীর শৈশবের নিঃসঙ্গতা আমাকে দিয়ে অনেক পূরণ হয়েছে আমি বিশ্বাস করি। সে জানতো তাঁর গ্রাম্যতা, অসংস্কৃত সরলতা, তাঁর বিশেষ ধরনের কবিত্ব আমি অকৃত্রিমভাবে ভালোবাসতাম। তাঁর কোমল পাগলাগিপূর্ণ কথাবার্তা প্রগলভতা, আমার মতো আর কেউ প্রশ্রয় দিত না।
পরকাল যদি নিরুপদ্রব হয় আমি চাই সেই শৈশবের ভোলা ফকিরের বাড়ীর নুরুন্নবী সেখানেও আমাকে দোস্ত বলে ডাকবে, দুনিয়ায় তাঁকে দেখতে যেতে না পারার অপরাধ ক্ষমা করে দেবে। আর একটা স্বপ্ন আমি লালন করেছি যেটা নুরুন্নবীকেও কোনোদিন বলিনি, তাঁর আম্মাকে দেখার সাধ! এই পাগলা ছেলেটাকে কেন নিঃসঙ্গ ফেলে চলে গিয়েছিলে মা!
°
জুলাই ৯,২০০০ তেইশ ঈসায়ী"
সর্বশেষ এডিট : ১০ ই জুলাই, ২০২৩ রাত ৮:৩৫
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

জল-জলন্ত

লিখেছেন রাজীব নুর, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৫৪



সময় তখন ১৯৫০ সাল।
অলকা থাকে আমেরিকার ফারগো নামক শহরে। খুবই ছোট শহর। শহরটি ছবির মতন সুন্দর। শীতের সময় প্রচণ্ড শীত পড়ে। এলিন নামের এক বৃদ্ধার কাছ থেকে অলকা দুই রুমের... ...বাকিটুকু পড়ুন

৩৬ জুলাইয়ের আন্দোলনে কোটি কোটি মানুষকে টাকা দেওয়া হয়েছিলো?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২৩

গানঃ হাল্লাজের কাপড়
গানের লিংকঃ https://on.soundcloud.com/Vctd83PVm40VJ64T16



১) ৩৬ জুলাইয়ের আন্দোলনকে অনেকে আম্রেকিয়া আর শিবিরের প্ররোচনায় হয়েছে বলে প্রচার করেন। আমার প্রশ্ন, আম্রিক্যা ও শিবির কাউকে কাউকে হয়তো 'ভাড়া' করে থাকতে পারে,... ...বাকিটুকু পড়ুন

দুটি হাসিখুশি গল্প: ফাজিল কানাডিয়ান ও মহা সিরিয়াস কানাডিয়ান

লিখেছেন শ্রাবণধারা, ০১ লা অক্টোবর, ২০২৬ রাত ১২:৩৩


হুমায়ূন আহমেদের একটা গল্প ছিল তাদের মাকে নিয়ে। তাদের মেঝ ভাই জাফর ইকবাল তখন আমেরিকার নিউ ইয়র্ক শহরে থাকেন। তাদের মা ছেলের কাছে বেড়াতে গিয়েছেন। বিকেলে তিনি একা একা... ...বাকিটুকু পড়ুন

প্রশ্নের আগুন যুক্তির মহাযাত্রা :প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য ২য় পর্ব ।

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা অক্টোবর, ২০২৬ রাত ৩:০৮


আদিতে ছিল প্রশ্ন
অন্ধকার আকাশের তলে দাঁড়িয়ে মানুষ
চেয়ে দেখেছিল নক্ষত্রের দিকে
মনে তার জেগেছিল বিস্ময়
কে জ্বালালো এই দীপ
কেন ঘোরে পৃথিবী, কেন নামে বৃষ্টি
কেন জন্ম, কেন মৃত্যু
কেন এই অনন্ত চলা?
উত্তর ছিল না হাতে
ছিল... ...বাকিটুকু পড়ুন

×