শক্তির নিত্যতা সূত্রের মতো ভালোবাসারও একটা নিত্যতা সূত্র আছে। ভালোবাসারও কোন ক্ষয় নেই। ওতে পূর্ণতা আছে। শক্তি বদলায়, ভালোবাসাও বদলায় । একরূপ থেকে আর এক রুপে পরিবর্তিত হয় । এজন্য ভালোবাসাকে দোষ দিয়ে লাভ নেই । ও পূর্ণতা পেতে মরিয়া , তার জন্য অপরের ঘৃণার পাত্র হতে তার কোন দ্বিধা নেই ।
আমার বিগত যে সংক্ষিপ্ত জীবন, মানুষের ভালোবাসায় ভরা, ওটা আমাকে পশ্চাতে টানে। সময় গুলো ফিরে পেতে চাই , মানুষের মনমঞ্জুরিতে ভালোবাসার দরখাস্ত লিখি , ওরা আঘাত দিয়ে বর্জন করেছে ।
না তোমাদের আমি প্রতিঘাত করবো না । কারণ আমি বিপ্লবী প্রেমিক নই , আমি বাঁধন হারা , আমি নিগ্রিহিত কিংবা নিপীড়িত , তবুও আমি আমাকে সম্মান করি যথেষ্ট ।
আজ আমি আমাকে বলছি,
তোমাকে ভালোবাসি , কৃপণের মতো । তবুও আমি ভালবাসার মহানায়ক । সমস্ত ঐশ্বর্যের রাজা । তোমরা যত পারো আমাকে ঈর্ষা কর । বা না কর । আমার কিছুতে এসে যায় না ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
