কেউ নেই কিন্তু আমি আছি
আমি থাকব, যতদিন বাঁচব
তোমাদের সবার অভিনয় আমি দেখবো -
তোমরা কেউ আমাকে ভালবাসবে না
অবজ্ঞায় দূরে ঠেলে দেবে হয়তোবা
তবুও তোমাদের সভায় আমি আসবো।
তোমরা কেউ কেউ আমায় অবুঝ বলে গালাগালি দেবে
বলবে-
'তুমি বেশি বেশি বোঝো
এবার নিজের কাজটি তো গিয়ে খোঁজো'
কিন্তু আমি তবুও যাব না, আমি থাকবই থাকব
আমার মনকে আমি বুঝিয়ে শুনিয়ে রাখব।
কারণ-
তোমাদের আমি করবো বারণ,
আসবে সময় যখন।
আমি তো জানি তোমরা শুনবে না
তোমরা প্রমাদ গুনবে না-
সে কি হয়?
আর সেটাই তো আমার ভয়!
পৃথিবীতে যে গৃহ আমি করেছি চয়ন
তাহাই হয়তো আমায় করিবে বিতারন
কিন্তু আমি তবুও ফিরে আসবো
আর অবুঝের মতই ভালবাসবো,
আর বোঝাবো যে-
তোমরাও ভালবেসে দেখ একবার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
