প্রতিটা মানুষের সাথে একটা গল্প জুড়ে থাকে
প্রতিটা হাসির পেছনে কিছু কষ্ট লুকোনো থাকে
আমি রাতের অন্ধকারের মাঝে যতই হারাই
চাঁদের আবছা আলো ততই আমার পথ ভুলায়
জানালার পাশে শুয়ে আকাশ দেখতে দেখতে
আমি ঘুমিয়ে পড়ি অদ্ভুত একটা ব্যাথা নিয়ে
ঘুমের মাঝে যখন বিভীষিকাময় দুঃস্বপ্ন দেখি
শরীর টা হঠাৎ কেঁপে উঠে, ভয়েও আমি আঁতকে উঠি
তখন রাতের পরী এসে আমার পাশে বসে আমার কপালে হাত বোলায়
ঘরটা জুড়ে তখন যেন প্রতিধ্বনি হতে থাকে
ঘুমাও তুমি,ঘুমাও তুমি
সব দুঃখ তোমার মুছে দেবো আমি
ভয় পেওনা আর কোন কারনেই
তোমার দু চোখে আমি এনে দেবো স্বপ্নের দ্বীপ
আয় ঘুম, আয় ঘুম
সব কষ্ট তোমার হয়ে যাক গুম।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




