রাতের পর সেই রাত
গভীর থেকে গভীরতর মুহূর্তগুলো আসে
মন টায় তখন অশরীরি কিছু ভর করে
ঘড়ির কাঁটাও যেন শব্দের আগেই ফিসফিস করে
ওই সময়টা অনেক কথা বলে
মুখ লুকিয়ে হাসে
চিত্রগুলি তখন তাদের খোলস পাল্টায়
অবিরাম যাত্রার মাঝে বহুরূপ দেখায়
বাস্তবতা তখন কাল্পনিক হয়
সত্যিদের হয় উল্লাসধ্বনি
এই শহর,এই দেশ কিংবা মহাবিশ্ব
তোমরা সবাই এক
এক ভাষাতেই তোমরা কথা বলো
বিভ্রান্তিই তোমাদের ধর্ম
তোমরা রহস্য পছন্দ করো
মায়াজালকে আবেগ বানাও
কখনোবা সময়কে দরজা
বন্ধ কামরাগুলো আর অন্ধকার রঙিন আলো
এই তো তোমাদের খেলা
সর্বশেষ এডিট : ০৪ ঠা অক্টোবর, ২০১৬ রাত ২:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




