somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কেমন ঢাকা চাই? (একটি ধারাবাহিক পোস্ট)

০৭ ই এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শুরুর কথা।

কথায় বলে, মানুয়ষর চেহারাই বলে দেয় তার চরিত্রের ৭০ ভাগ। ফলে, কোনো মানুষের মুখ যদি হয় তার চরিত্রের দর্পণ,তাহলে কেনো দেশের রাজধানী শহর হলো সেই দেশের জাতীয় চরিত্রের দর্পণ। রাজধানীর সামগ্রিক ব্যবস্থাপনার মাধ্যমে একটি জাতির আশা-আকাঙ্ক্ষার চিত্র প্রতিফলিত হয়। বাংলাদেশের মতো একটি সমভাবাপন্ন ও সুসামঞ্জস্যময় দেশের ক্ষেত্রে এটি আরও বেশি প্রযোজ্য। ক্ষুদ্র আঞ্চলিক সমস্যা ও প্রতিবেশ বৈচিত্র্যের কথা বাদ দিলে দেশের সকল নারী-পুরুষের চিন্তা-ভাবনা ও অভিব্যক্তি রাজধানীকে কেন্দ্র করেই আবর্তিত হয়।সভ্যতার বিকাশ ঘটে রাজধানী নগরীকে কেন্দ্র করে। আর্থসামাজিক উন্নয়নের আলোকে প্রকৃতপক্ষে যে কোনো দেশের রাজধানী শহর সে দেশের শো-কেস হিসেবে বিবেচিত হয়।
এক সময় ঢাকা প্রসিদ্ধ ছিল ঢাকাই মসলিনের জন্য। মসলিনের কোমল ও মন ভোলানো নক্সার মতোই ছিল ঢাকার পরিবেশ ছায়া সুনিবিড় শান্তির নীড়।দিন বদলের সাথে সাথে ঢাকার সেই ছায়া সুনিবিড় শান্তির নীড় চরিত্রটি উধাও হয়েছে। উপযুক্ত সময়োচিত পরিকল্পনা এবং পদক্ষেপের অভাবে ঢাকা নগরীর বৃদ্ধি ও বিকাশ সৌরভ ছড়ানো ও আশা সঞ্চারের পরিবর্তে উদ্বেগ ও আশঙ্কার জন্ম দিয়ে চলেছে। জার্মান সাহিত্যিক গুন্টার গ্রাসের নির্মল আকাশের সেই ঢাকা নগরী আজ হারিয়ে গেছে কালো ধোঁয়া ও ধুলোবালির আড়ালে।

দুর্ভাগ্যজনক হচ্ছে, ঐতিহাসিক নগরী হিসেবে আকর্ষণীয় ঢাকা মহানগরীতে জীবনযাত্রা এখন দুর্বিষহ। কোথাও টেকসই উন্নয়নের লেশমাত্র নেই। চাহিদার তুলনায় বর্ধিষ্ণু রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলির সম্প্রসারণ ও আধুনিকায়নের পরিকল্পনা অপর্যাপ্ত। নগরীতে ক্রমাগত মানুষের সংখ্যা বাড়ছে। আর জনসংখ্যার এই বাড়তি চাপে আমরা ক্রমাগত অনাকাক্ষিত অন্যান্য চাপের মুখে পড়ছি। সেই চাপে ও কিছুটা জড়বাদিতার প্রতি অদম্য আকর্ষণ, ব্যবস্থাপনাগত অদক্ষতা ও দূরদৃষ্টিহীনতায় আমরা নগরীর ইতিহাস, ঐতিহ্য ও প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে মোটেও গুরুত্ব দিচ্ছি না। নগরীতে নাগরিক ভৌত ও সামাজিক সুযোগ-সুবিধার ক্রমাবনতি ঘটছে। নগরীর জনস্বাস্থ্য ও নিরাপত্তা সমস্যা অনেকাংশে বিপর্যয়কর রূপ নিয়েছে। নগরীর সার্বিক পরিবেশ এখন বস্তির মতো পূতিগন্ধময় হয়ে উঠেছে।

সভ্যতার ক্রান্তিলগ্নে তাই আমার আজকের আয়োজন, কেমন ঢাকা চাই।
(চলবে)
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×