somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হাড়ুং-হুড়ুং সুরঙ্গ (কিংবা লুকানো কোন দুর্গ )

২৫ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মালনীছড়া চা বাগানের ১৪ নং ব্লকে অবস্থিত এই প্রাচীন আর বিস্ময়কর পাথুরে সুরঙ্গ কিংবা সুরক্ষিত দুর্গ অথবা প্রাচীন মন্দির। বেশ গা ছমছমে নিরবতা, আর শেউলা ভর্তি খুব স্যাতস্যাতে পরিবেশের জায়গা। চারপাশে অসংখ্য সাপের গর্ত, শুকনা সময়েই এরকম থাকলে বৃষ্টির সিজনে কেমন অবস্থা থাকে সহজেই অনুমেয়। যা আজো বলতে গেলে লোকচক্ষুর অন্তরালেই থেকে গেছে। সিলেটের বেশির ভাগ লোকজনই এই স্থানের খবর জানেন না। মূল সুরঙ্গটি বালি ভর্তি হয়ে প্রায় বন্ধ হওয়ার উপক্রম। থেমে থেমে পাথর চুইয়ে আসা পানির টিপ টিপ শব্দ আর বাদুরের ডানা ঝাপটানোর আওয়াজ নিশ্চিত ভাবে কোন হরর ছবির কথা মনে করিয়ে দেবে। এটাকে কেন্দ্র করে নানা লোককাহিনী (myth) স্থানীয়দের মাঝে প্রচলিত আছে।

এগুলোর মধ্যে সবচেয়ে প্রচারিত যে Myth, তা হলো এতদঞ্চলের একসময়কার অত্যাচারী শাসক গৌর গোবিন্দ কে নিয়ে। তাদের মতে হযরত শাহজালাল (রঃ) যখন সিলেট বিজয় করেন এবং গৌর গোবিন্দকে পরিজিত করেন, তখন নাকি সে প্রচুর ধন সম্পত্তি নিয়ে এখানে এসে বসবাস শুরু করে নতুবা এই দিক দিয়ে পালিয়ে যায়। সে হিসেবে সুরঙ্গটির বয়স প্রায় সাতশত বছর বা তারও বেশি।

আবার কারো মতে এখানে হয়তোবা প্রাসাদ বা দুর্গ টাইপ কিছু ছিলো যা কালের বিবর্তনে ঢাকা পড়ে গেছে। তাদের যুক্তি হচ্ছে কেবল সুরঙ্গ থাকলে তার এরকম বড় প্রবেশদ্বার থাকতো না। এবং কয়েকটি পথও থাকার কথা নয়। আবার কেউ মনে করেন, যেহেতু পুরো সিলেট এককালে হিন্দু প্রভাবিত এলাকা ছিলো সেহেতু মন্দির থাকা অস্বাভাবিক নয়। অনেকের বিশ্বাস এই জায়গায় গুপ্তধন(!) রয়েছে।

সে যাইহোক এখনো পর্যন্ত সুরঙ্গের অন্য মাথা কোথায় গিয়ে শেষ হয়েছে তা অনাবিষ্কৃতই রয়ে গেছে। আমাদের সাথের স্থানীয় গাইড কে এব্যাপারে জিজ্ঞেস করেছিলাম। সে জানালো যারাই এর মধ্যে প্রবেশ করেছেন তাদের কেউই নাকি জীবিত বের হয়ে আসেন নি। আর যদিও বা বের হয়েছেন তারা কিছুদিনের মধ্যে অপ্রকৃতস্থ হয়ে মারা গিয়েছেন। উপস্থিত আরেকজন জানালেন ভারত থেকে বেশ অনেকবছর আগে তিনজন তান্ত্রিক এখানে প্রবেশ করেছিলেন তাদের মধ্য থেকে মাত্র একজন ফিরে এসেছেন আর খুব অল্পদিন বেঁচে ছিলেন। মৃত্যুর আগপর্যন্ত তিনিও অস্বাভাবিক ছিলেন। এছাড়াও সিলেটের একজন ধনাঢ্য ব্যবসায়ী নাকি খননের উদ্যোগ নিয়েছিলেন, পরবর্তীতে তিনি অস্বাভাবিক সপ্ন দেখে সংস্কারকাজ মাঝপথে বন্ধ করে দেন।

তবে আমার ব্যাক্তিগত মত হলো বদ্ধ জায়গা আর স্যাতস্যতে পরিবেশে অক্সিজেনের অভাব আর বিষাক্ত গ্যাসের কারনেই হয়তোবা তাঁরা মারা গেছেন। যথাযথ প্রশিক্ষন, সঠিক গাইডেন্স, প্রয়োজনীয় যন্ত্রপাতি, সর্বোপরি সরকারের সহায়তা থাকলে সমস্যা হবার কথা নয়। এটা আমাদের প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে ও অন্তর্ভুক্ত হতে পারে।

আগ্রহী কেউ যেতে চাইলে বাইকে যাওয়াটাই সমীচীন হবে, কারন বাইকে একেবারে স্পটে যাওয়া যায় আর সময় ও অনেক কম লাগে। সেক্ষেত্রে অবশ্য মালনীছড়া বাগান Authority থেকে অনুমতি নেয়া বাঞ্ছনীয়। তাছাড়া CNG Auto করেও যাওয়া যায়। সিলেট বিভাগীয় ষ্টেডিয়াম প্রধান গেটের রাস্তার ঠিক বিপরীতে বাজার থেকে তেলিহাটি বাজার পর্যন্ত CNG যায়, জনপ্রতি ভাড়া ২০ টাকা। সেখান থেকে হন্টন রাস্তা (তেলিহাটি বাজার থেকে স্থানীয় একজনকে গাইড নিয়ে নিলে সুবিধা হবে, খুব সামান্য পারিশ্রমিকে তাঁরা খুশি)। বাগানের প্রধান রাস্তা ধরে ৪০/৪৫ মিনিট হাটলে হাড়ুং-হুড়ুং পৌছানো যায়। তাতে অবশ্য এস্টেটের অনুমতি নেয়া লাগে না।

এই দুইটা প্রধান সুরন্গের ভিতরের ছবি...



এটা সুরন্গ মুখের বাহিরের ছবি...



এটা আরেকটা সুরন্গমুখের ছবি...



পুরো জায়গার ছবি (আসলে ছবি গুলো খুব ভালো আসেনি, কারন মোবাইল দিয়ে তুলা )...

সর্বশেষ এডিট : ২৫ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:১০
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

×