somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পানি নিয়ে ব্যবসা! :P :P :P :P :P :P :P :P :P :P

২০ শে জুন, ২০১২ রাত ১২:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নগরীতে পানি সংকট স্থায়ী রূপ নিতে চলেছে। বর্ষা মৌসুমেও রাজধানীর বিভিন্ন এলাকায় পানির জন্য হাহাকার লক্ষ্য করা যাচ্ছে। ঢাকা ওয়াসা নগরীতে পানি সরবরাহ স্বাভাবিক রাখার কথা বললেও বাস্তবচিত্র সম্পূর্ণ ভিন্ন। রাজধানীতে প্রতিদিন পানির ঘাটতি রয়েছে প্রায় ২০ কোটি লিটার। আর এই ঘাটতিকে কেন্দ্র করে পানি বিক্রির রমরমা বাণিজ্য চলছে। নগরবাসীকে জিম্মি করে হাতিয়ে নেয়া হচ্ছে কোটি কোটি টাকা। এ জন্য প্রতিদিনই নগরীর কোন না কোন স্থানে সংকট লেগেই আছে। পানির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন হচ্ছে হরহামেশাই। ওয়াসা বলছে, আগামী ২০১৩ সালের মধ্যে এই ঘাটতি পূরণ করা সম্ভব হবে। তবে পানির সংকটের কারণ হিসেবে বলা হচ্ছে চাহিদার তুলনায় অতিরিক্ত ঘাটতি, অকেজো টিউবওয়েল, পুরনো টিউবওয়েলের উত্পাদন ক্ষমতা হ্রাস, জেনারেটর ও বিদ্যুতের ডুয়েল ফেজ ব্যবহার না করা। ভুক্তভোগী ও পানি বিশেষজ্ঞরা বলছেন ভিন্ন কথা। তারা নগরীর পানি সংকটের নেপথ্য কারণ হিসাবে ওয়াসার অব্যবস্থাপনা, দুর্নীতি, প্রশাসনিক অদক্ষতা ও যথাযথ মনিটরিংয়ের অভাবকে দায়ী করেছেন। তারা আরো বলেছেন, ওয়াসায় দক্ষ কর্মকর্তাদের কোণঠাসা করে রাখা হয়েছে। ওয়াসার নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, প্রতি বছর নানা প্রকল্পের কথা বলে শত শত কোটি টাকা হাতিয়ে নিচ্ছে একটি সংঘবদ্ধ চক্র। একইভাবে পানি বিক্রির নামেও লাখ লাখ টাকা লুটপাট হচ্ছে। সরকারিভাবে এক গাড়ি পানির মূল্য ৪০০ টাকা নির্ধারণ করা হলেও তা ৮০০ থেকে ১০০০ এমনকি ১২০০ টাকায়ও বিক্রি হচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ড. তাকসিম এ খান ইত্তেফাককে বলেন, পানির গাড়ির কিছু চালক এই দুর্নীতির সাথে জড়িত। যেসব এলাকায় পানির সংকট দেখা দেয় সেখানে ওয়াসার নির্ধারিত মূল্যে চেয়ে অনেক বেশি মূল্যে পানি বিক্রির অভিযোগ পাওয়া গেছে। এদের বিরুদ্ধে অভিযোগ পাওয়ামাত্র ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি।

পানির সংকটের বিষয়ে বিশিষ্ট পানি বিশেষজ্ঞ অধ্যাপক ড. আইনুন নিশাত ইত্তেফাককে বলেন, পানির মূল উত্স নষ্ট হওয়ায় পানি সংকট দিন দিন ঘনীভূত হচ্ছে। তিনি বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, বালু, তুরাগসহ রাজধানীর চারপাশের নদীগুলো রক্ষা করে চলমান পানি সংকট মোকাবেলা করার জন্য সরকারের প্রতি আহবান জানান।

নাম প্রকাশে অনিচ্ছুক ওয়াসার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ওয়াসার টপ মেনেজমেন্টে যারা চুক্তি ভিত্তিক নিয়োগে আসেন তারা টেকনিক্যাল ম্যান না হওয়ায় ও নগরীতে পানি সংকট ক্রমাগতভাবে ঘনীভূত হচ্ছে। তারা মাঠ পর্যায়ে কোন খোঁজ-খবর রাখেন না। সমস্যা উপলব্ধি না করার কারণে অনেক ক্ষেত্রে অদক্ষ, দুর্নীতি ও মতলববাজদের কথায় তারা পরিচালিত হন। এই দুর্নীতিবাজেরা সময়-সুযোগ বুঝে মাঝে-মধ্যেই কৃত্রিম সংকট তৈরি করে। সংকট দেখিয়ে ঐসব অসাধু প্রকৌশলী প্রতি বছর বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে। তিনি আরো বলেন, অতি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হওয়া সত্ত্ব্বেও ঢাকা ওয়াসার অপারেশন এন্ড মেনটেনেন্স উইংয়ে দীর্ঘ ৩ বছর যাবত্ ডিএমডির পদ খালি রয়েছে। মাঝে চীফ ইঞ্জিনিয়ারকে ভারপ্রাপ্তের দায়িত্বে দেয়া হলেও তিনি দীর্ঘদিন যাবত্ আমেরিকায়। ওয়াসার এমডি সম্পর্কে ঐ কর্মকর্তা বলেন, ওয়াসা সম্পর্কে তার টেকনিক্যাল ধারণা খুব কম। তার চাকরির মেয়াদ আগামী অক্টোবরে শেষ হবে। তিনি নগরবাসীর পানি সংকটের চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন চাকরির মেয়াদ বাড়ানোকে। পেশাগত দক্ষতাকে প্রাধান্য না দিয়ে রাজনৈতিক বিবেচনায় এসব নিয়োগ হওয়ায় ওয়াসা একটি মাথাভারী প্রশাসনে পরিণত হচ্ছে। তিনি বলেন, পানি সংকটের জন্য ঢালাওভাবে বিদ্যুতের মাত্রাতিরিক্ত লোডশেডিংকে ওয়াসা দায়ি করলেও নিরবচ্ছিন্ন বিদ্যুত্ সরবরাহ নিশ্চিত করতে পাম্প হাউজগুলোতে ৪৯০টি জেনারেটর বসানো হয়েছে। প্রতি মাসে জেনারেটর চালনা বাবদ তেল খরচ দেখানো হচ্ছে ৩ থেকে ৪ কোটি টাকা। অথচ বিদ্যুত্ চলে গেলে সিংহভাগ জেনারেটরই বন্ধ রাখা হয়। প্রতি মাসে কয়েক কোটি টাকার তেল চুরি হচ্ছে । টপ ম্যানেজমেন্ট সব কিছু জেনেও রহস্যজনক কারণে বিষয়টি বেমালুম এড়িয়ে যাচ্ছেন। এসব অনিয়ম নিয়মের মধ্যে আনা হলে নগরীর পানি সংকট নিরসন সময়ের ব্যাপার মাত্র বলে তিনি দাবি করেন। তিনি বলেন, নগরীতে পানি সংকটের জন্য ওয়াসার কিছু সিবিএ নেতাও দায়ী। তারা পানি বিক্রি ও জেনারেটরের তেল চুরিতে নিম্ন শ্রেণীর কর্মচারীদের ইন্ধন যুগিয়ে থাকেন।

ওয়াসার চেয়ারম্যান প্রকৌশলী মো. রহমতুল্লা ইত্তেফাককে বলেন, ওয়াসার কিছুটা সীমাবদ্ধতা রয়েছে একথা সত্যি, তবে ওয়াসার বিরুদ্ধে দুর্নীতির ঢালাও অভিযোগ সঠিক নয়। তিনি বলেন, নগরীতে প্রতিদিন গড়ে ১৫ থেকে সর্বোচ্চ ২০ কোটি লিটার পানির ঘাটতি রয়েছে। যা পর্যায়ক্রমে বিভিন্ন এলাকার পানির সরবরাহ কমিয়ে ঘাটতি পূরণ করা হয়। তবে এতে কোন এলাকায়ই পানি সরবরাহ বন্ধ থাকার কথা নয়। আগামী ২০১৩ সালের মধ্যে ঢাকা ওয়াসা নগরীতে পানির চাহিদা পূরণে সফল হবে বলে তিনি উল্লেখ করেন। এ ব্যাপারে ওয়াসার সাবেক চেয়ারম্যান প্রকৌশলী ড. গোলাম মোস্তফা ইত্তেফাককে বলেন, পানি চুরি, তেল চুরি ইত্যাদি পুরনো ব্যাপার। ওয়াসার ৩০ শতাংশ পানি সিস্টেম লস হচ্ছে বলে তিনি জানান। তবে ঘাটতিজনিত কারণে কোথাও পানি সরবরাহ একেবারে বন্ধ থাকার কথা নয়। এসব বিষয় গুরুত্ব সহকারে খতিয়ে দেখা উচিত বলে তিনি মন্তব্য করেন



সূত্র : ইত্তেফাক
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×