somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চীনা সাবমেরিনের ঘোরাফেরায় দুশ্চিন্তায় ভারত

০৯ ই মে, ২০১৬ দুপুর ১২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভারত মহাসাগরীয় এলাকা প্রতিবেশী দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার কলম্বো বন্দর ও পাকিস্তানের করাচিতে চীনা সাবমেরিনের ঘোরাফেরায় দুশ্চিন্তায় নরেন্দ্র মোদির ভারত সরকার৷ ভারতের গা ঘেঁষে চীনের ডুবোজাহাজ কলম্বো ও করাচিতে৷ এ যাতায়াতের মাধ্যমে ভারতের নাভিশ্বাস তুলে দিচ্ছে চীন৷

ভারত জানতে পেরেছে, আরব সাগরের ভারতীয় এলাকা ঘেঁষে গত ২২ মে চীনের নৌসেনার (পিপলস রিপাবলিক আর্মি-নেভি, সংক্ষেপে পিএলএ-এন) একটি ইয়ুন-ক্লাস ৩৩৫ সাবমেরিন করাচি বন্দরে আসে৷ এক সন্তাহ দাঁড়িয়ে প্রয়োজনীয় রসদ নেওয়ার পর আবার সমুদ্রপথে যাত্রা শুরু করে চীনা সাবমেরিনটি৷

গত বছরের সেপ্টেম্বর থেকে চলতি সময় পর্যন্ত কলম্বোতে একাধিকবার চীনা সাবমেরিনের আনাগোনায় ভারত বারবার শ্রীলঙ্কা সরকারের কাছে নিজেদের উদ্বেগ জানিয়ে এসেছে৷ যদিও এখনও পাকিস্তানকে কিছু বলেনি মোদী সরকার৷ ভারত সরকারের আশঙ্কা, জলদস্যুবিরোধী অভিযান চালানোর নামে চীন আসলে নিজেদের পরমাণু শক্তি চালিত সাবমেরিন এবং চিরাচরিত সাবমেরিনগুলোকে মহড়া দিয়ে সামরিক পেশীশক্তি বাড়াচ্ছে৷ আন্তর্জাতিক সমুদ্র এলাকা তো সব দেশের জন্যই খোলা এবং কোনো বিশেষ দেশের সার্বভৌম নিয়ন্ত্রণসীমার বাইরে তাই ভারত সরকার চাইলেও কোনো কড়া পদক্ষেপ নিতে পারছে না৷

পরসঙ্গত, করাচিতে যাওয়া চিনা সাবমেরিনটি ডিজেল-ইলেকট্রিক শক্তিচালিত, পরমাণু শক্তিচালিত (নিউক্লিয়ার) নয়৷ তবে এ ধরনের ইয়ুন-ক্লাস ডুবোজাহাজে গতি বৃদ্ধির জন্য বায়ু-নিরপেক্ষ প্রোপালসান (এআইপি) ব্যবস্থা রয়েছে, যা জলের তলায় সাবমেরিনটির সহ্যশক্তি এবং ধ্বংসক্ষমতায়ও কয়েক গুণ বাড়াতে সাহায্য করে৷ নিউক্লিয়ার সাবমেরিন যেখানে টানা কয়েক মাস জলের তলায় থাকতে পারে, সেখানে ডিজেল-ইলেকট্রিক ইয়ুন-ক্লাস সাবমেরিনকে অক্সিজেন নেওয়া এবং ব্যাটারি চার্জ দেওয়ার জন্য কয়েক দিন পরপর জলের উপরে মাথা তুলতেই হয়৷ তবে নিজেদের বন্ধু দেশ পাকিস্তানের সঙ্গে সাবমেরিন সংক্রান্ত সম্পর্ক সম্প্রতি বেশ শক্তপোক্ত করেছে চীন৷ চিরাচরিত ধরনের মোট আটটি সাবমেরিন তৈরির জন্য ইসলামাবাদের সঙ্গে চুক্তি সই করেছে বেজিং৷ চীনের সেই প্রস্তাবিত সামমেরিনগুলির চারটিই পাকিস্তানে তৈরি হবে৷

অন্য দিকে, ভারতীয় নৌসেনায় সাবমেরিনের সংখ্যা চীনের তুলনায় অনেকটাই কম৷ ভারতের হাতে ১৩টি চিরাচরিত অর্থাৎ ডিজেল-ইলেকট্রিক সাবমেরিন রয়েছে৷ এর মধ্যেও যে কোনো সময় প্রয়োজন হলে সেগুলোর মধ্যে মাত্র অর্ধেক সংখ্যক (সাকুল্যে ৭টি) সাবমেরিনকে ব্যবহারযোগ্য অবস্থায় পাওয়া যাবে৷ আর নিউক্লিয়ার শক্তিচালিত সাবমেরিন রয়েছে মাত্র একটি, তা-ও রাশিয়ার থেকে লিজে নেওয়া৷ আর চীনের হাতে রয়েছে ৫১টি চিরাচরিত এবং ৫টি পরমাণু শক্তিচালিত সাবমেরিন৷ তা ছাড়াও, খুব শিগগিরই চীন পাঁচটি উন্নতমানের জেআইএন-ক্লাস নিউক্লিয়ার সাবমেরিন নিজেদের নৌ-সেনায় যুক্ত করতে চলেছে, যেগুলোতে ৭ হাজার ৪০০ কিলোমিটার পাল্লা-বিশিষ্ট নতুন জেএল-২ মিসাইল রাখার ব্যবস্থাও থাকবে৷ এ পরিস্থিতিতে যথেষ্ট বিব্রতকর চিন্তায় আছে নরেন্দ্র মোদির ভারত সরকার৷
সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০১৬ দুপুর ১২:২৮
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

গরীবের বউ সবার ভাবি

লিখেছেন অপলক , ২১ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:০২



৩৬ জুলাই আন্দোলনের পর অনেক আশায় ছিলাম। আশার গুড়ে বালি। তত্বাবধায়ক সরকারের সময় বাংলাদেশ ব্যাঙ্ক গভর্ণর ড. আহসান এইচ মনসুর বুদ্ধিদীপ্ত প্ররিশ্রম করে ২০২৬ জানুয়ারীতে রিজার্ভে রেখে গেছেন ৩৫... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৩২


একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা
শুধু ২১ আগস্টের সেই ভয়াল গ্রেনেড হামলাই নয- বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা হয়েছে ১৯৮৮ সাল থেকে আজ... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

×