somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কণ্ঠ রোধের রাজনীতি: সফল হয়েছে কোন কালে?

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০১৩ সালটা নিয়ে অনেকেই একটু চিন্তিত। কারণ আমাদের মনে "আনলাকি থার্টিন" বিষয়টা বেশ ভাল ভাবেই গেথে আছে। অনেকই নিজের জীবনের অনেক কিছুর হিসেব কষে রাখছেন এই আনলাকি থার্টিনকে এরিয়ে যেতে।

আমরা যারা একটু খোঁজ খবর রাখার চেষ্টা করি তারা অনেকেই লক্ষ্য করছি নিজের ব্যক্তিগত জীবনে আনলাকি থার্টিন বাঁধ না সাধলেও রাজনৈতিক ক্ষেত্রে আনলাকি থার্টিন যেন বিষ ফোঁড়া হয়ে দাঁড়াচ্ছে।

বছরের শুরুতেই ছাত্রলীগের তাণ্ডব জানান দিল এই শেষ বছরে সরকার নিজের ক্ষমতা ধরে রাখার জন্য সব কিছু করতে পিছপা হবে না।
পত্রিকার পাতায় নতুন করে যে বিষয়টি চোখে পড়ছে তা হল আন্দোলন দমাতে সরকার কঠোর অবস্থানের বিষয়টি।

আন্দোলনের নামে যারা ভাংচুর করে, জনগণের সম্পদ নষ্ট করে, সরকারী সম্পদ ধ্বংস করে তাদের ঠেকাতে সরকার কঠোর হলে আমাদের কিছু বলার থাকতে পারে না।

কিন্তু প্রতিটি মানুষের আন্দোলন ঠেকাতে সরকারের এই কঠোর অবস্থানে যাওয়ার কোন মানে বুঝে উঠতে পারলাম না।

ডেস্টিনি দুই দুইবার প্রেসক্লাব গরম করেছে। ভাগ্যক্রমে দুইবারই আমি প্রেসক্লাবের পাশেই অবস্থান করছি। একবার DRU মিলনায়তেন, আরেকবার CIRDAP মিলনায়তনে। এই বছর তারা ৩০ জানুয়ারী আরেকবার প্রেসক্লাবে জমায়েত হয়েছিল নিজেদের দাবি আদায়ে। লক্ষ্যণীয় তাদের দাবি অযৌক্তিক কিছু না। তারা সবাই তৃণমূল কর্মী। তারা নিজেদর এবং অন্যদের টাকা ডেস্টিনিতে ঘাটিয়েছে লাভের আশায়। তাই বড়দের দোষে বাচ্চাদের কষ্ট দেওয়া কেন? তারা তাদের টাকা ফেরত চায়। এই দাবি নিশ্চয় দোষের কিছু না। কিন্তু এই দাবি নিয়ে পুলিশ তাদের দাঁড়াতে দিল না। আমি পুলিশ, র‍্যাব এর যে প্রস্তুতি দেখেছি তা সত্যিই যুদ্ধাবস্থার মত মনে হয়েছে। র‍্যাব অস্ত্র নিয়ে প্রস্তুত, পুলিশ প্রস্তুত লাঠি, জল কামান, গ্যাস বোমা, কাঁদুনে গ্যাস, সাউন্ড বোমা, মরিচ গ্যাস নিয়ে। মিনিটের মধ্যে সবাইকে গরুপেটা করে তারিয়ে দিল।

আরেকটা আন্দোলন পুলিশ বেশ কঠোর ভাবেই দমিয়ে দিয়েছে। মাধ্যমিকের শিক্ষকদের দাবির আন্দোলন। যে দাবির পক্ষে আওয়ামীলীগ নির্বাচনী ইশতেহারে ওয়াদা করেছিল সেই দাবি নিয়ে তারা যখন মাঠে নামলো পুলিশের সে কি পিটুনি। কোন শিক্ষক মনে হয় জীবনে কোন ছাত্রকে মানুষ করতে এই ভাবে পেটায়নি। তার উপর সাউন্ড বোমা, এবং মরিচ গ্যাস তো আছে। এই মরিচ গ্যাস বিভিন্ন দেশে আইন করে নিষিদ্ধ করা হলেও আমাদের দেশে আনা হয়েছে আন্দোলন দমানোর নাম।

বিরোধী দল বর্তমান সময়ে ভাংচুর করছে। এটা খুবই খারাপ কাজ। কিন্তু বিরোধী দলকে এই অবস্থানে আসতে বাধ্য করেছে সরকার। মানব বন্ধনেও দাঁড়াতে দেয়নি সরকার প্রথম দুই বছর। দুই জন মানুষকে একত্রে দেখলেই পেটানো শুরু করেছে। অনেকটা সন্ধা আইনের মত। আমাদের মনে পরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক একটি সংগঠন "ল্যাম্পপোস্ট" একটি প্রতিবাদ সভা করতে গিয়েছিল। তাদের পুলিশ যে ভাবে পেটাল তাতে মনে হল চোর পেটাচ্ছে। ল্যাম্পপোস্টের মত একটি ছোট সংগঠনের আন্দোলনকেও সরকার দাঁড়াতে দিতে ভয় পায়! কি অবস্থা এই দেশের?

এর পর বিরোধী দল চলে এল হার্ড লাইনে যেটি আমাদের কারোরই কাম্য ছিল না। তারা শুরু করলো ধ্বংসাত্মক রাজনীতি। এখানে সরকার যেন কাঙ্খিত সুযোগ পেয়ে গেল। শুরু হল কেস, মামলা, হামলা এবং সবাইকে খোয়ারে পুরা।

বিভিন্ন পত্রিকায় খবরে দেখলাম সরকার ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কোন আন্দোলনই সহ্য করতে চায়না। তার পুলিশকে কঠোর নির্দেশ দিয়ে রেখেছে এগুলো দমন করতে। সেটা যতই অন্য পেশার মানুষের আন্দোলন হোক না কেন। এর জন্য পুলিশের বিভিন্ন অস্ত্র আনা হচ্ছে।

আমার প্রশ্ন হল: আন্দোলন দমন করে, দমন নিপীড়ন চালিয়ে কোন দিন কি ক্ষমতায় টিকা গেছে? কখনো সফল হয়েছে এই চেষ্টা? কণ্ঠ রোধের রাজনীতি কি ইতিহাসে বিজয়ী হয়েছে?

তবে কেন এই অসহিষ্ণুতা? কেন এই ধ্বংসের খেলা? এর শেষ কোথায়? এর শেষ কবে?
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×