
একটি রোমান্সকর বইয়ের শেষ পৃষ্টা
মধ্যরাতের শেষ ট্রেনের শেষ যাত্রী
বেহালার সুরে সুর বেঁধে নুপুরের শব্দ
একটি চুলের বন্ধনীতে একটি ফিতে
উষ্ক খুশকো চুলে উকুনের সংসার
চারপাশ মিলিয়ে বরাবর সমান্তরাল
পূর্নিমায় তোমার কালো ছায়ার মত
বহমান সেইন নদীর সাঁকোর নিচে
হাতে হাত রেখে রাতের শহরে দুয়ে এক
শরীর মিশে নৃত্য করে দর্শক দুপাশে
নদীর পাশে ঘরবিহীন ভিক্ষুক ও প্রহরী
নদী বয়ে যায় তরুনীর যৌবনের মত
যৌবন গর্জন করে বিখ্যাত নদীর মত
ভালোবাসি অতপর তারও বেশী ________

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

