নির্বৃষ্টি জ্যৈষ্ঠ পেরিয়ে মাঝ-আষাঢ়ের দরজায় ঠক ঠক ঠক!
কে? কবি? নাকি বহুজাতিক দাতা সংস্থার আবহাওয়াতাত্ত্বিক?
উড়ে যাচ্ছে কাঠঠোকরা- ঠোঁটে গ্লোবাল ওয়ার্মিঙের ছক;
তাত্ত্বিকেরা ছক ধরে দৌড়ান, কবি দু’দন্ড বিশ্রাম নিক।
কবি বসে ছিল মেঘের ’ঘরে, হঠাৎ বরফ গলে জলজ স্ফুরণ;
আমার জানালায় উড়ে এল পানাম নগরের মেঘ-ছায়া করুণ ছবি
আর মহেঞ্জোদারোর এক উড্ডিন শ্রাবণ-সন্ধ্যার মায়াবী ক্ষরণ
বৃষ্টির গাঢ়ো নীল নগ্নতার মধ্যে অমন মগ্ন হয়ে কী খোঁজো কবি?
রক্তে হিম ধরানো নেশার লাটিমের মত ঝিমধরা বরিষণে
আসুন সবাই, কবির সাথে আমরাও ভিজি বৃষ্টির স্নিগ্ধতায়;
এই আষাঢ়ে, শ্রাবণে, এবং অনাগত পৌনঃপুনিক শ্রাবণে
আসুন, আপাদমস্তক ভিজি ভুলে গিয়ে বায়ুজলের মহাক্ষয়...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


