কবে এক তীর্থমৃতযোগে নক্ষত্র ছুঁয়েছিল আঙ্গুল
তাই আজও জিহ্বায় লেগে আছে নক্ষত্রের স্বাদ;
নক্ষত্রে গ্রহণ লাগলে স্বপ্নালোকে নগ্ন হওয়া পাপ?
বল সময়ের ঘুণপোকারা, বল, লেবিডো কি ভুল?
আদিম বেড়ালেরা রক্তের ভেতর অনবরত লেজ নাড়ে;
বেড়ালের গালে হামি খেলে
অবলা মাটিও লাল হয় কামনার তাপে
দ্যাখো, ঘাস ফড়িং উদভ্রান্ত ঝিঁঝিঁদের টানা শীৎকারে!
আজও জ্যোৎস্না-খাদে বিষ ঢালে বয়ঃসন্ধির সাপ;
সাপকে জড়িয়ে ধরলে জাত যায়? বল, জোনাকি-
হা ঈশ্বর! জোনাকির গর্ভে জন্ম নিল আলো ও উত্তাপ...
কুকুরও দিগভ্রান্ত জোনাকির মিটিমিটি আগুনের আঁচে;
জোনাকির আগুনে হাত পোড়ালে কী হয়? কী?
দ্যাখো, যৌবন নতজানু হয়ে আছে জোনাকির কাছে...
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০০৯ সকাল ১০:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


