একটি মাটির টব
ব্যালকনিতে অনেকদিন ধরে একা
যদিও বুকের মাটিতে একটি গোলাপ;
তার উপর রোজ সন্ধ্যা নামে...
সন্ধ্যা মেলালে বুকে আগুন জ্বেলে জোনাকি আসে
খুব নিভৃতে একটা কাঁচপোকাও আসে
যে নাকি রাত্রিটা কিনেছে নামমাত্র দামে
দিনরাত ২৪ ঘন্টায় হৈ হৈ করে খুব জুড়ি হয়
কাঁচপোকায় জুনিপোকায় কুকুর-কুকুরীতে
কবি আর কবিতায়...
মাটির টব হাসে আর মন্দাক্রান্তা বায়ু বয়
চারদিকে উড়িতেছে শুধু অস্তিত্বের ধুলোবালি
টব জানে আসলে কেউ কারো নয়...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


