somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজকের জনসংখ্যা ও আমাদের কৃষি ভাবনা

১৫ ই জুলাই, ২০০৯ রাত ৮:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জনসংখ্যা বাড়ছে। সেই সাথে বাড়ছে বিশাল এ জনসংখ্যার খাদ্যের চাহিদা। জন্মহারের তুলনায় মৃত্যুহার কম হওয়ায় বরাবরই খাদ্য ঘাটতি থেকেই যাচ্ছে। বর্তমানে আধুনিক প্রযুক্তির ফলে ফসল উৎপাদন ব্যবস্থা প্রশংসার দাবিদার হলেও ১৫ কোটি মানুষের মধ্যে প্রায় ১কোটি মানুষ দিনে তিনবেলা খেতে পারে না। তারা দুর্ভিক্ষের শিকার। সমস্যা শুধু বাংলাদেশের নয়। বিশ্বের ৩২টিরও বেশি দেশে খাদ্য সংকট বিরাজমান। এই পরিস্থিতি মোকাবিলা করতে কৃষি বিজ্ঞানীদের চেষ্টার কমতি নেই। সেরা জাতের বীজ উদ্ভাবন, রোগবালাই প্রতিরোধ, খরা, বন্যা ইত্যাদি দুর্যোগ সহনশীল ও উচ্চ ফলনশীল ফসল আবিষ্কারের চেষ্টা চলছে। বিশ্ব বিবেককে ভাবিয়ে তুলেছে আজকের জনসংখ্যার খাদ্য চাহিদা।
প্রতিদিন দেশের ১ শতাংশ আবাদি জমি চলে যাচ্ছে অ-কৃষি কর্মকাণ্ডে। যাতে করে ১৫ লক্ষ মানুষ খাদ্য নিরাপত্তা হারাচ্ছে। তিন ফসলি জমি হারিয়ে যাচ্ছে। বাংলাদেশের মোট জমির পরিমাণ ১৪৮.৪০ লক্ষ হেক্টর যার মধ্যে আবাদি জমির পরিমাণ ৮২.৯০ লক্ষ হেক্টর, পতিত জমি ৭.৩০ লক্ষ হেক্টর এবং বনের পরিমাণ ২৫.৯৭ লক্ষ হেক্টর। উল্লেখ্য, দেশের ৮০.৩১ লক্ষ হেক্টর নীট ফসলি জমির মধ্যে এক ফসলি, দু'ফসলি এবং তিন ফসলি জমির পরিমাণ যথাক্রমে ৩৫. ৮০%, ৫১.৪৫% এবং ১২.৭৫%। এক ফসলি জমিকে দু'তিন ফসলি জমিতে রূপান্তরের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি সম্ভব যা দেশের মোট ২৪৫.২০ লক্ষ মে. টন খাদ্যশস্যের চাহিদা পূরণে উল্লেখযোগ্য অবদান রাখবে। (তথ্যসূত্র : বিবিএস ২০০৭)
জনপ্রতি আবাদি জমির পরিমাণ পৃথিবীর অন্যান্য জনবহুল ও কৃষিপ্রধান দেশের চেয়ে কম। কৃষি জমি কমে গেলে অবশিষ্ট জমির উপর চাপ বাড়তে থাকে। রাস্তাঘাট, আবাসন ও শিল্পকারখানার ফলে কৃষি জমি দিন দিন অ-কৃষি খাতে চলে যাচ্ছে। এতে বন্যার পানি নিষ্কাশনের পথে অন্তরায় সৃষ্টি হচ্ছে। ফসলি জমি জলাবদ্ধতার শিকার হচ্ছে। কৃষক হচ্ছে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত। এতে ভূমিক্ষয় বৃদ্ধি পাচ্ছে, জমির উর্বরা শক্তি কমে যায় এবং রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার বেড়ে যেতে পারে। সব মিলিয়ে কৃষি জমি কমে চলেছে এবং অবশিষ্ট জমির উপর চাপ বৃদ্ধি পাচ্ছে স্বাভাবিকভাবেই।
১৯৭১ সালে বাংলাদেশের জনসংখ্যা ছিল ৭ কোটি ৯০ লাখ। ২০০০ সালে ১৩কোটি এবং বর্তমানে ১৫কোটিতে এসে দাঁড়িয়েছে। বিশাল এ জনসংখ্যার খাদ্য চাহিদা মেটাতে বছরে আমাদের চালের প্রয়োজন ২ কোটি ৮০ লাখ থেকে ৩ কোটি টন। জলবায়ু পরিবর্তনের কারণে নানা প্রাকৃতিক দুর্যোগে আঘাত হানছে। নষ্ট হয়ে যাচ্ছে কৃষকের ফসলের মাঠ। হারাচ্ছে খাদ্য নিশ্চয়তা।
ভূমির হিসেবে বাংলাদেশ এখনও পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ। বর্তমানে প্রতিবর্গ কিলোমিটারে বাস করে ৯০০ থেকে ৯৫০ জন। জনসংখ্যা বাড়ার কারণে পরিবার খণ্ড খণ্ড হয়ে যাওয়ায় আবাদি জমিও খণ্ড খণ্ড হয়ে আইলের সংখ্যা বাড়ছে। ফলে মোট আবাদি জমির প্রায় ২ শতাংশ আইলের ভেতরে পড়েছে। সে হিসেবে প্রায় ১ লাখ ৪৪ হাজার হেক্টর জমি আইল হিসেবে প্রতিবছর আবাদের বাইরে থেকে যাচ্ছে। বাংলাদেশে গ্রামীণ আর্থ-সামাজিক প্রেক্ষাপটে কৃষকদের মানসিকতার পাশাপাশি জমির উপর নিয়ন্ত্রণ সংক্রান্ত নিরাপত্তাজনিত কারণে এই সীমানা আইল উঠানো সম্ভব নয়।
জনসংখ্যা বাড়ছে। কমছে আবাদি জমি। কৃষির চাষ পদ্ধতি, বিভিন্ন ধরনের হাইব্রিড জাত বাজারে আসছে। কম জমিতে উৎপাদন হচ্ছে অধিক ফসল। বিশ্বের জনসংখ্যা বৃদ্ধির হার কমানোর পাশাপাশি গবেষণালব্ধ জ্ঞান দিয়ে অল্প জমিতে অধিক ফসল ফলাতে না পারলে আমাদের মুখোমুখি হতে হবে চরম খাদ্য সংকটের।
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০০৯ রাত ৮:৪১
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

×