আমি ঐতিহাসিক নই, সাদা মেঘ আমি। আমি ইতিহাস গড়ি নীল আকাশের নকশায়। আমি
আলোর সন্ধানে পথিক,
আমি বেশ্যালয়ের চৌকাঠ
আমি সব জানি আমি সব দেখি। দেখেও না দেখার ভান করি।
আমি অফিসের ড্রয়ার
সুদ ঘুম সব আমার পেটে
ফাইল আমার কাধেঁ আমি সহ্য করি বোবার মত।
আমি অন্ধকার রাত্রির প্রহরী,
আমি অন্যায় দেখি,
আমি সহবাস দেখি,
আমি ছিনতাই, ডাকাতী পাচার সব দেখি কিন্তু
বলতে পারি না....
বল সইবো আর কত...
আজ আমি প্রতিবাদী.. আমি আলো চাই
আমি ন্যায় প্রতিষ্টা করতে চাই
আমি সব মানুষের মনে সুখ চাই।
আমি চৌকাঠ না হয়ে
আমি অন্ধকার না হয়ে
আমি ড্রয়ার না হয়ে
আমি মানুষ হয়ে
নতুন আলোয় খুজবো নতুন বাংলাদেশ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


