somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সায়েন্স ফিকশন_ হিউম্যান স্যটেলাইট

১৮ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৩:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মহাকাশ ষ্টেশন আরিয়ান। বিশাল আকারের দুটো কৃত্রিম উপগ্রহের সমন্বয়ে আরিবান পৃথিবীর চারদিকে ঘুরে বেড়াচ্ছে । পৃথিবী থেকে প্রায় দুই হাজার কি মি দূরে ৭৬ কি মি/সে বেগে ভ্রমণরত অবস্থায় আরিয়ান পৃথিবীর সার্বিক নিরাপত্তা রক্ষায় সর্বদা অতন্ত্র প্রহরী । আমেরিকান মহাকাশ গবেষণা সংস্থা নাসার তত্ত্বাবধানে আরিয়ানে কাজ করছে বিশ্বসেরা ক’জন নভোচারী এবং বিজ্ঞানী । কিছুদিন ধরে আরিয়ান এর সেন্সর রাডার এ মহাজাগতিক রশ্মির মতো কিছু আজানা রশ্মি ধরা পড়ছে। কিন্তু কেউ নিশ্চিত করে কিছু বলতে পারছে না । ডঃ আলিনদারকে একটু বিমর্ষ দেখাচ্ছে । মাইকেল ক্লার্ক তার দুঃচিন্তার কারন জানতে চাইলে ডঃ আলিনদার বললেন, আমি যা অনুমান করছি তা যদি সত্য হয় তাহলে সারা পৃথিবীতে মাহাবিপর্যয় নেমে আসবে । আমার ধারনা যেন মিথ্যা হয় ঈশ্বরের কাছে সেই প্রার্থনা কর।

ক্লার্ক একটু অবাক হল ডঃ আলিন্দারের কথা শুনে, জানতে চাইল কি ঘটনা ঘটতে যাচ্ছে? ডঃ আলিন্দার তাকে একটা পুরনো চামড়ায় মোড়ানো বই দেখিয়ে বললেন, এই বইটা ধ্বংসপ্রাপ্ত আলেকজান্দ্রিয়ার গ্রন্থশালা থেকে পাওয়া গেছে । আমরা আজ যে রকম মহাজাগতিক সিগন্যাল পাচ্ছি, তার কিছুটা নমুনা এখানে পাওয়া গেছে । এতে স্পষ্ট ভবিষ্যৎবানী করা হয়েছে যে “আজ থেকে কয়েক হাজার বছর পর ফ্লাইং ক্লোরা পৃথিবীতে আক্রমন চালাবে ্‌্‌্‌্‌্‌্‌্‌, কারন তারা পৃথিবীর চারপাশে স্থিতিশীল অবস্থায় লক্ষ লক্ষ বছর অবস্থান করবে । কেউ বুঝতেও পারবে না ,কারন তারা সাধারণ কোন শক্তি কিংবা তরঙ্গ নয়, এরা হবে এক ধরনের মহাজাগতিক রশ্মি । এরা পৃথিবীর বাইরে ওজন স্তরের কিছুটা বাইরে শক্তিশালী বেষ্টনী স্তাপন করে প্রচণ্ড গতিতে পরিভ্রমন করছে, পৃথিবীকে মহাজগতের নানা ক্ষতিকর রশ্মি থেকে মুক্ত রাখতে । তবে পৃথিবী যখন একটা সীমার অতিরিক্ত ক্ষতিকর রশ্মি বিকিরণ করবে , তখন ফ্লাইং ক্লোরা তাদের গতি পরিবর্তন করে পৃথিবীতে ছুটে আসবে এবং ধ্বংস করে দিবে আমাদের এই পৃথিবীকে । যার কবল থেকে রক্ষা পাওয়া প্রায় অসম্ভব । কারন তারা শক্তি বিশেষ , প্রাণী নয় । তাই কোন সাধারণ উপায়ে এদের থামানো যাবে না ।। শুধু মাত্র যদি এদের মতো করে কোন তরঙ্গ সৃষ্টি সম্ভব যারা পৃথিবীর বিকিরিত সব ক্ষতিকর রশ্মি শোষণ করে এবং ফ্লাইং ক্লোরাদের মতই গতিশীল অবস্থায় পৃথিবীর চারিদিকে শক্তিশালী পাহারা স্থাপন করবে । যেগুলো শুধু তড়িৎ- চুম্বকীয় তরঙ্গই হবে না যাদের থাকবে বুদ্ধি-চিন্তা এবং জ্ঞান- বিবেচনা। নাহয় যে কোন মুহূর্তে বিপদ ঘটতে পারে। কিন্তু এমন গুণ শুধু মানুষের ছাড়া আর কার মধ্যে নেই বললেই চলে। নাসার সহকারী পরিচালক প্রফেসর লিউনারদো নাসার নবিন- প্রবীণ সকল বিজ্ঞানীকে নিয়ে এক জরুরী মিটিংয়ে ডাকলেন। দিনভর আলোচনা হল। কিন্তু কোন সিদ্ধান্তই চূড়ান্ত হয় নি। না হওয়াটাই স্বাভাবিক। যে সমস্যার কথা বলা হচ্ছে তা সম্বদ্ধে অনেকের কোন ধারানাই নেই। এভাবেই কিছুদিন কেটে গেল। নাসার পাশাপাশি এখন ইজা ও চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু কেউ কিছু করতে পারছে না। সারা পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে ভয়ানক ক্লোরারা। একটু একটু করে শক্তিশালী আবকাঠামো অসার হয়ে যেতে লাগল। মানুষের জীবন হয়ে যেতে লাগল দুর্বিষহ। পড়ার টেবিলে, চায়ের দোকানে,বন্ধুদের আড্ডায়, অফিসে- আদালতে এখন একটাই গুঞ্জন এই পৃথিবীর হলটা কি? কিন্তু কেউ কিছু বলতে পারে না। বুঝতেও পারে না। দলবেঁধে মৌমাছি যেমন ফুল বাগানে হানা দেয় কিন্তু ফুলদের চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কিছুই করার থাকে না মানুষের অবস্থাও অনেকটা এইরকম হয়ে দাঁড়াল। যে দেখছে সে বলছে ভয়ানক টর্নেডো কিংবা কিয়ামতের আলামত, আরও অনেক কিছু।

এমন সময় জাতিসংঘ সারা পৃথিবীতে ঘোষণা করল, যদি কেউ ফ্লাইয়িং ক্লোরাদের হাত থেকে পৃথিবীকে রক্ষার কোন উপায় খুব তাড়াতাড়ি বের করে দিতে পারে, তাহলে তাকে ১০০ কোটি ডলার পুরষ্কার দেওয়া হবে। এমন ঘোষণায় বিজ্ঞান মহলে ধুম পরে গেল। যে যার মত উপায় বের করার কাজে লেগে গেল। এভাবে কয়েকদিন কেটে গেল। এর মধ্যে কিছু প্রতিষ্ঠান তাদের নাম প্রচারের জন্য অকার্যকর কিছু উপায় বের করার ঘোষণা দিয়ে ফেলে। এই যেমন কেউ বলেছে সেনাবাহিনীকে ব্যাবহার করা হোক, কেউ বলেছে পৃথিবীর কিছু এলাকায় ছাদ দিয়ে দেওয়া হোক এসব এর কি। তবে কিছুদিন পর একটা খবর প্রকাশ হল BBC তে-“Nothing to worry, we are going to save our planet-NASA” এই খবরে মানুষের মাঝে কিছুটা স্বস্তি ফিরে আসল। অন্যদিকে বিষুব রেখাস্থ মানুষের জীবন যাপন সহ্যসীমার প্রায় বাইরে চলে যাচ্ছে। মানুষ খেতে পারছে না, কোথা থেকে আচমকা একটা হাওয়া এসে খাবার চিনিয়ে নিয়ে যাচ্ছে। গাছের ফল ঝরে যাচ্ছে, জমির ফসল ছাই হয়ে বাতাসে ভাসছে। কেউ বাইরে বেরুতে পারছে না, হঠাৎ একটা ঘূর্ণি এসে উড়িয়ে নিয়ে যাচ্ছে আবার ফেলে দিচ্ছে অন্য কোন দেশে অন্য কোন শহরে। কেউ ঘুমাতে পারছে না, রাত বাড়ার সাথে সাথে শুরু হয় ক্লোরাদের প্রচণ্ড শব্দে আর তীব্র বেগে ঘূর্ণন।ঘুরতে ঘুরতে তারা যেন পুরো পৃথিবীটাকে একটা হাওয়ায় মিষ্টি বানিয়ে ফেলতে চাইছে।


এমনই এক সময় ফ্লাইয়িং ক্লোরাদের ধ্বংসের নীল নকশা আঁকলেন বাংলাদেশের এক অবিখ্যাত প্রতিষ্ঠান Plinth Academy এর কয়েকজন তরুন গবেষক। কিন্তু তারা তাদের কাজগুলো কোনভাবেই প্রকাশ করতে না পেয়ে নাসার সাথে যোগাযোগ করলো। নাসা তাদের প্রোজেক্ট পেপার তাদের কাছে পাঠিয়ে দিতে বলল। এই তরুন গবেষকরা তাদের কথায় আশ্বস্ত হয়ে অনেক টাকা খরচ করে “Anti clora equilibrium” শিরনামের প্রোজেক্ট পেপারগুলো আমেরিকার নাসাতে পাঠাল। কিন্তু তাদের কাছ থেকে কোন জবাব এলো না। Plinth Academy এর বিজ্ঞানীরা নাসার সাথে পুনরায় যোগাযোগ করলে তারা স্পষ্ট করে জানিয়ে দেয়, এই প্রোজেক্ট একেবারেই নাজুক। এগুলো তাদের কাছে ফিরত পাঠানো হবে। কিন্তু কোনকিছুই ফিরত আসল না। উল্টো দুদিনের মাথায়ই নাসা থেকে সারা পৃথিবী মাতিয়ে “X- clora equilibrium” নামে তাদের গবেষণা রিপোর্ট প্রকাশ করে। সারা দুনিয়া থেকে তাদের জন্য বাহবা আসতে থাকে। এদের ভুল তখন ভাঙল। বুঝতে আর বাকি নেই সরল মনে কি ভুলতাই না তারা করেছে। অথচ যত না কষ্ট করেছিল এই প্রোজেক্টটা বানাতে তার এক ভাগ করলেও তারা নিজেরাই তা প্রকাশ করতে পারত। সেই সাথে পেতে পারত বিশ্বময় সম্মান আর ব্যাগ ভর্তি টাকা।। অপ্রিয় হলেও সত্য মানুষের চরম বিপদের সময়ও কিছু মানুষ মানুষকে জিম্মি করে রাখতে চায়। তার প্রমাণ হল নাসার বিজ্ঞানীদের Plinth Academy এর তরুন- সরল বিজ্ঞানীদের আবিষ্কার করা “Anti clora equilibrium” এর মত বিশাল তত্ত্বটাকে আড়াল করে ফেলা আর “X-clora equilibrium” হিসেবে প্রচার করা সেইসাথে ১০০ কোটি ডলার প্পুরস্কার লাভ করা।


জাতিসংঘের অনুরুধে খুব শীঘ্রই নাসার প্রকাশিত রিপোর্ট অনুযায়ী কাজ শুরু করে নাসা। কিন্তু প্রোজেক্ট মতে এমন কয়েকজন মানুষ লাগবে যাদের শরীরে clora-007 জিন আছে। যে জিন থাকলে মানুষ দৃশ্য-অদৃশ্য সব ধরনের তরঙ্গময়তা তথা শক্তি অনুভব করতে পারবে,শোষণ কিংবা বিকিরনও করতে পারবে। এমন কিছু মানুষকে খুঁজে ফেলেই নাসা এবং মাইক্রোসফট একযোগে তাদের গায়ে স্থাপন করবে পর্যবেক্ষণ চিপস, মাল্টি পারপাস প্রসেসর, এন্টেনা এবং বায়োনিক নার্ভ সিস্টেম। তারপর শুরু হবে আরেক পরিবর্তন আর রুপান্তরের খেলা। যাদের শরীরে clora-007 জিন আছে তারা আর দশজন সাধারণ মানুষের মত নয়। জিন গবেষকদের ধারনা, এই জিন বিশিষ্ট মানুষেরা বুদ্ধি কিংবা শারীরিক ভাবে অক্ষম অথবা প্রতিবন্ধী হয়ে জন্মায়। তবে তাদের মাঝে কিছু সুপার ন্যাচারাল গুণ থাকতে পারে। জীব বিজ্ঞানীদের ধারনা অনুযায়ী নাসা পৃথিবীর বিভিন্ন হাসপাতাল- প্রতিবন্ধী স্কুল- সংগঠন থেকে রীতিমত চিরুনি অভিযান চালিয়ে সাত জন ছেলে মেয়েকে খুঁজে পায় যাদের শরীরে clora-007 জিন আছে। তাদের সবারই বয়স ২০ এর নিচে। নাসা তাদের চিকিৎসার কথা বলে নিয়ে আসে নাসার নিজস্ব হাসপাতালে। প্রতিবন্ধী কিংবা ভারসম্যহীন হওয়ায় কেউ আর কোন প্রতিবাদ করে নি বরং চিকিৎসার কথা ভেবে খুশিই হয়েছে। কিন্তু এদের ভাগ্যে কি ঘটবে তা এখনো কেউ জানে না। স্বয়ং নাসার কেউই জানে না এদের কি অবস্থা হবে।

পরীক্ষা নিরীক্ষা শেষে জিন গবেষকরা বলল, এদের মাঝে কেবল দুজনের জিন পরিপক্ক হয়েছে। এই clora-007 জিনের একটি বিশেষ ক্ষমতা হল এটি মানুষের শরীরকে প্রয়োজনীয় নির্দেশ পেলে এক ধরনের আজানা তরঙ্গে পরিবর্তন করে ফেলবে। যে তরঙ্গ আমাদের পরিচিত তড়িৎ চুম্বকীয় তরঙ্গের মত হবে না। বহুমাত্রিক গতি এবং সুপারলাইটিক বিকিরন হবে এদের একটি অনন্য গুণ। অবশেষে গবেষকদের কথা অনুযায়ী সাত জনের মধ্য থেকে ঐ দু জনের শরীরে নাসার নিজস্ব জেনেটিক ক্লিনিকে “জেনেটিক পেয়ার প্রডাকশন” করা হল। এর কিছুদিনের মধ্যেই এই দুজন হয়ে উঠে ব্ল্যাক ক্লোলান। আপাতত ঠিক করা হয় এই দু জনকে নিয়েই ক্লোরাদের সাথে যুদ্ধে নামবে পৃথিবীর সেনাদল এবং বিজ্ঞানীরা। কেননা তারাই কেবল পারবে এদের হাত থেকে পৃথিবীকে রক্ষা করতে ।। যারা কখনো ফ্লাইং ক্লোরাদের মতো উত্তেজিত হবে না । নিজেদের বিলীন করে দিয়ে হলেও তারা তাদের প্রাণের পৃথিবীকে রক্ষা করবে...।

যে সাত জনকে আনা হয়েছিল তাদের সবাই সৌভাগ্যক্রমে অরগানিক ক্লোনাল রিকম্বিনেশন করার জন্য উপযুক্ত। শুধু একজনের থাইরক্সিন হরমোন কম থাকায় তাকে কৃত্তিম উপায়ে থাইরক্সিন হরমোন দেওয়া হয়েছে খুবই ব্যয়বহুল এবং জটিল এক অরগানিক সংশ্লেষণের মাধ্যমে।। নাসার সামরিক হাসপাতালে পৃথিবীর সেরা কজন জেনেটিক সার্জন দিয়ে এদের clora-007 জিন ট্রান্সপ্ল্যান্ট করে এদের শরীরকে নিউমারিক কাইরাল স্টোরে রাখা হয়। কিছুদিনের মধ্যেই এরা ব্ল্যাক ক্লোনাল নামের নতুন এক পরিচয় লাভ করে। জীবন অনুভূতির প্রায় পুরোটাই খর্ব করে আস্তে আস্তে ব্ল্যাক ক্লোনালিটির এক নতুন জগতে প্রবেশ করে এই সাত জন, কিছুদিন আগেও যারা অসহায় ভাবে বেঁচে ছিল মানব সন্তান হয়ে।। তাদের সকল পঙ্গুত্ব দূর হয়ে গেল। শরীর মনে আমূল পরিবর্তন আসল। শুধু পুরনো স্মৃতি ছাড়া আর কিছুই অখণ্ড রইল না এদের।

এবার শুরু করতে হবে আসল কাজ। মানে যুদ্ধ- ভয়ানক যুদ্ধ। শক্তিশালি, অপরিচিত ঘাতক ফ্লায়িং ক্লোরাদের সাথে যুদ্ধ। সময় অনেক চলে গেছে। ব্ল্যাক ক্লোনালদের প্রশিক্ষণ দেওয়া হচেছ। তবে এক সময় ফ্লায়িং ক্লোরাদের সংস্পর্শে আসে এরা। আর তখনি ঘটনা দারুনভাবে মোড় নেয়। ফ্লায়িং ক্লোরাদের প্রতিকনায় পরিণত হয়ে গেছে সব ব্ল্যাক ক্লোনালরা। একেই বলে বাজিমাত। আর কোন প্রশিক্ষণের দরকার হয় নি। এরাই শোষণ করে নিচ্ছে সব শত্রু ক্লোরাদের। এমন অপ্রাতাশিত উদ্ভাবনে সবাই উচ্ছ্বাসিত। বিজ্ঞান মহল থেকে রাজনিতিক মহলে ছড়িয়ে পরেছে ক্লোলান আর এন্টি ক্লোনাল দের কাহিনী। ধীরে ধীরে পৃথিবী মহাজাগতিক দানবদের আক্রমণ থেকে রক্ষা পেতে শুরু করেছে। সমগ্র দুনিয়া জুড়েই ব্ল্যাক ক্লোনালদের জয়জয়কার। তারা এখন সবার প্রিয় পাত্র।

কিন্তু এই কনা প্রতিকনার সংঘর্ষ চলাকালে প্রচুর মহাজাগতিক শক্তির উদ্ভব হতে থাকে। হাবল টেলিস্কোপের ন্যানোবাইট এন্টেনাতে অনবরত ধরা পড়েছে এই আজানা তরঙ্গগুলো। কিন্তু সেই শক্তির প্রচণ্ডতায় পৃথিবী থেকে হাজার মাইল উপরে ওজন বলয়ের ন্যায় আরেকটা বলয় সৃষ্টি হয়েছে। মাহাকাশ স্টেশন থেকে বারবার সতর্কবার্তা পাঠালেও কোন কিছুই পৃথিবীতে সঠিক সময়ে পৌছায় না, তা পৃথিবীর চারিদিকে এই কসমিক বলয়ের সাথে ঘুরে তারপর পৃথিবীতে আসে। অন্যদিকে তীব্র লড়াই চলছে এক্স ক্লোরা এবং ব্ল্যাক ক্লোরাদের মধ্যে। ইতিমধ্যে আরও দুজনকে জেনেটিক পেয়ার প্রোডাকসন করে ব্ল্যাক ক্লোনালে পরিনত করা হয়েছে। আর তাই আরও অধিক পরিমানে উৎপন্ন হচ্ছে সম্পূর্ণ অজানা মহাজাগতিক শক্তি। কনা প্রতিকানার এই অদৃশ্য লড়াইয়ে এক্স ক্লোরারা প্রায় পরাজয়ের পথে। কিন্তু গবেষকরা আবার নতুন করে চিন্তায় পরেছেন এই নতুন এনার্জি বলয়কে নিয়ে। কেউ কেউ বলছেন এই শক্তি মানুষের ব্যবহার উপযোগী করা যাবে আবার কেউ বলছেন কিছুদিনের মধ্যেই এই শক্তি কনা গুলো মানুষের জন্য বিপদজনক হয়ে দাঁড়াতে পারে। কিন্তু তা মানতে নারাজ ইউরোপিয়ান নিউক্লিয়ার রিসার্স সেন্টার সার্ন। তারা নিজ দায়িত্বে এই মহাজাগতিক শক্তিকে কাজে লাগানোর সিন্ধান্ত নিল। কেউ কেউ তাদের সমর্তন দিল। তারা কিছুদিনের মধ্যেই পৃথিবীর বিভিন্ন স্থানে সতেরটি ন্যনোবাইট এন্টেনা বসাল। এর বিভব এতই বারিয়ে দেওয়া হল যে নতুন করে উৎপন্ন সব মহাজাগতিক তরঙ্গগুলো একানেই আকটে গেল। এমনকি শক্তি বলয় থেকেও অজানা তরঙ্গগুলো পৃথিবীর দিকে ধেয়ে আসে এবং জমা হতে থাকে সার্নের ন্যনোবাইট এন্টেনাগুলোতে। একই সাথে সার্ন ফ্রান্স এর সিমান্তে বিশাল একটা কসমিক পাওয়ার প্ল্যান্ট স্থাপন করল। কিন্তু এই আজানা তরঙ্গগুলোকে তারা অনেক চেষ্টার পরও ব্যবহার উপযোগী করতে পারছে না। ফ্রান্স সরকার সার্নকে অবৈধ করার হুমকি দিতে থাকে। পৃথিবীর বিভিন্ন মহল থেকে তাদের ব্যাপারে নেতিবাচক প্রচারণা শুরু হয়।কিন্তু কোন কিছুতেই পিছু হটতে নারাজ সার্ন এবং এর বিজ্ঞানীরা।

অন্যদিকে ভয়ানক ক্লোনালদের সাথে বিস্ময়কর যুদ্ধ যুদ্ধ খেলা শেষ হয়ে আসে। পৃথিবীর মানুষেরা আবার নতুন করে ঘর বাঁধতে শুরু করে , স্বপ্ন দেখতে শুরু করে। কিন্তু হয় না সার্ন এর শক্তি- অপশক্তির কঠিন অঙ্কের সমাধান।কেননা যে তরঙ্গ নিয়ে তারা কাজ করছে তার ব্যাপারে তারা কিছু জানে না বললেই চলে। পৃথিবীতে দৃশ্য কিংবা অদৃশ্য কোন তরঙ্গের সাথেই তাদের কোন যোগসূত্র খুঁজে পাওয়া যাচ্ছে না। এভাবে আরও কিছুদিন কেটে গেল। কিন্তু সার্ন এ সদ্য চাকুরী পাওয়া এক অনবিজ্ঞ গবেষক ডঃ জাফর সার্ন এর সেন্টাল অফিসে এই মর্মে একটা বার্তা পাঠাল যে তিনি একটা থিওরি দাড় করিয়েছেন যার এপ্লিকেশন করলে আশা করা যায় ন্যনোবাইট এন্টেনাতে জমা হয়ে থাকা তরঙ্গগুলো আমাদের পরিচিত শক্তিতে রুপান্তরিত হবে। শুরুতে তার এই বার্তা কারও নজর কাটে নি। কিন্তু যখন সরকার থেকে আরও চাপ আসতে থাকে তখন বাধ্য হয়েই ডঃ জাফর
এর “ক্লোনাল ট্রান্সফরমেসন সিস্টেম” কে নিয়ে কাজ করতে শুরু করে এবং অবশেষে ডঃ জাফর এর থিওরি অনুযায়ী শুরু হয় শক্তির রুপান্তরের জন্য আরেক রুপান্তর। পাওয়ার স্টেসনে সাধারন জেনারেটর এর জায়গায় ঠাই পায় ক্লোনাল স্টিমুলেটর। মানুষের শক্তি ভাণ্ডারে জমা হতা থাকে আরও শক্তি। পৃথিবীর মানুষের সামনে খুলে যায় সম্ভবনার আরেক দুয়ার।

যুদ্ধ শেষ হল। কিন্তু পুনরায় ওই অদৃশ্য দানবদের আগমনের সন্দেহকে উরিয়ে দেয়া গেল না। এবার খুব ধীরে সুস্থে চিন্তাভাবনা শুরু হল। Plinth Academy এর গবেষকদের নাসায় কাজের জনয় আমন্ত্রন জানানো হল। কিন্তু তারা কেউ গেল না। লজ্জায় নাসা তাদের পুরস্কারের পুরো টাকাটাই এদের কাছে পাঠিয়ে দিল। আর জানিয়ে দিল, “এই টাকাগুলো যেমন তোমাদের এখন খুব দরকার তেমনি তখন আমাদের দরকার ছিল ওই প্রোজেক্টটি, আমরা দুঃখিত।”

অনেকদিন পর ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের প্রবীণ গবেষক ডঃ স্যাময়েল নাসাকে জানায়, তারা যে ব্ল্যাক ক্লোরা তৈরি করেছিল তা থেকেই বিশেষ সিস্টেম এ সুপ্লার ক্লোনাল গঠন সম্ভব। যদি তা করা যায় তাহলে মহাকাশের মহাজাগতিক শত্রু পাহারায় এদের ব্যাবহার করা যাবে। সেই সাথে এরা আমাদের প্রচলিত স্যাটেলাইটের বিকল্প হিসেবেও কাজ করতে পারবে। হিউম্যান স্যাটেলাইট হিসেবে কক্ষপথে পরিভ্রমন করতে সক্ষম হবে।।

ডঃ স্যামুয়েল গবেষণার সত্যতা প্রমাণ হল। নাসা সহ আরও কিছু বিশ্বখ্যাত প্রতিষ্ঠান আর বিশ্ববিদ্যালয়ও এদের পক্ষে থাকার কথা জানিয়ে দেয়। তারাও জোর প্রচেষ্টা করে আসছিল ব্ল্যাক লোনালদের পৃথিবীর পাহারাদার হিসেবে ব্যাবহার করার জন্য। কাজ শুরু হয়ে গেল নাসার তত্তাবধানে। সহযোগী আরও অনেক কোম্পানি রয়েছে এদের সাথে।।

যে চার জনকে নিয়ে সুপার ক্লোনাল টিম গঠন করা হয়েছে তাদের দু জন হল ভারতীয় আর দুজন আফ্রিকান। ডঃ আলিন্দার এই দলের দলনায়ক আর মাইকেল ক্লার্ক হল নিয়ন্ত্রক। তবে মূল কাজে কিন্তু এই বিজ্ঞানীদ্বয় অংশ নিতে পারবে না। আসল কাজ অর্থাৎ পৃথিবীর সার্বক্ষণিক প্রহরী হিসেবে স্যাটেলাইটের বিকল্প হয়ে মহাকাশে উড়ে বেড়ানোর কাজটি করতে পারবে কেবল এই চার সুপার ক্লোনালরা। তাই তাদের গুরুত্বই বেশি। এরা প্রথমে মহাকাশ স্টেশন আরিয়ানেই অবস্থান করবে। স্পেসজ্যাকেট পরে তারা অপেক্ষা করবে সিগনালের জন্য। ইতিমধ্যেই তাদের স্ব-স্ব গতি, কক্ষপথ,সময় নিয়ন্ত্রক বিশেষ এক ধরনের ম্যাগনেটিক ডিস্ক তাদের শরীরে সেট করে দেওয়া হয়েছে। এটির সাহাযে ক্লোনালরা তাদের সিগন্যাল আদান প্রদান করতে পারবে। আর এই ডিস্কগুলোর প্রতিটা সিগন্যাল তাদের ডিএনএ এর সাথে মিউচুয়ালি কোডিং করা হয়েছে। যখন স্রেন্টাল সিগন্যাল আসবে তখন তাদের মধ্যে দুজনের ইনারস্টেন্স ট্রান্সফরমেসন গঠবে। মহাকালের বিরল এক ঘটনা গঠে যাবে মুহুতের মাঝে। জলজ্যান্ত একজন মানুষ তাদের শারীরিক অবয়ব হারিয়ে অদৃশ্য এক সত্ত্বায় পরিণত হবে। বিস্ময়ের শেষ হতে না হতেই আরেক সিগন্যাল আসবে যা শুধু ওই সুপার ক্লোনাল দু জনই শুনতে পারবে। সঙ্গে সঙ্গেই তারা মহাকাশস্টেশন থেকে বিছিন্ন হয়ে যাবে।প্রচণ্ড গতিতে দু জন দু দিক থেকে পরিভ্রমন করতে শুরু করবে আমাদের পরিচিত এই পৃথিবীকে। আর সেই সাথে পৃথিবীর ইতিহাসে এক নতুন কাহিনী লেখা হবে।

এই দুই সুপার ক্লোনাল তাদের পরিভ্রমণ শেষ করে আবার আরিয়ানে ফিরে আসবে। কিছুক্ষণ অবস্থান করবে। সেই সাথে অন্য দুজন তাদের ভ্রমন শুরু করবে। পুনরায় স্রেন্টাল সিগন্যাল আসবে। আবার আন্টি ইনারস্টেন্স ট্রান্সফরমেসন গঠবে আর সুপার ক্লোনালদয় আবার মানবীয় বেশে ফিরে আসবে। বিশ্রাম নিবে। মহাকাশের এবং পৃথিবীর অবস্থা বর্ণনা করবে। সেই সাথে অন্য দুজন তাদের ভ্রমন শুরু করবে। এভাবেই পর্যায়ক্রমে তারা নিজেদের বিলীন করে দিয়ে আজানা সময়ের জন্য মহাকাশস্টেশনে তাদের বসতি গড়বে আর সেই সাথে হিউম্যান স্যাটেলাইট হয়ে মহাশূন্যে ভেসে বেরিয়ে শতকোটি মানুষের নিরাপত্তা আর সুখ-শান্তির ব্যাবস্থা করবে। তবে তাদের সুখ-শান্তির খুঁজ -খবর পৃথিবীর কাউকেই নিতে হবে না।


যারা সুপার ক্লোনালিটি অর্জন করেছে তারাই কেবল এখানে আসতে পারবে । যদিও কথা ছিল ৭ জন যাবার কিন্তু যাবে মাত্র ৪ জন। বাকিরা ব্ল্যাক ক্লোনাল হয়েই থাকতে চায়। তারা পৃথিবীতে অবস্থানরত ফ্লায়িং ক্লোরাদের বিরুদ্ধে লড়ে যাবে আজীবন। কারণ তাদের পক্ষে স্বাভাবিক মানুষের মত করে বেঁচে থাকা সম্ভব নয়। যদিও হয় তাহলে তা হবে সেই পঙ্গুত্ব কিংবা অসহায়ত্ব।। কিন্তু কেউ এমনটা চায় না। যদিও একজন এই আজীবন মেয়াদি চাকুরী পরিত্যাগ করে আগের জীবনে ফিরে যেতে চেয়েছিল, কিন্তু তার স্বজনরা তাকে তা হতে দেয় নি। কারণ সে তো এখান থেকে অনেক টাকা পায়ই ,তার পরিবারও কিছু টাকা পায়।সেজন্যই বোধকরি কেউ চায় না এই ক্লোনালরা স্বাভাবিক জীবনে আবার ফিরে আসুক। কিন্তু যারা সুপার ক্লোনাল হয়ে চায় নি তারা কোন কারনেই তাদের শারীরিক তথা যৌন ইচ্ছা কিংবা শক্তি হারাতে চায় না। কিন্তু সুপার ক্লোনালিটি অর্জন করার জন্য মানুষের কিছু হরমোন শরীর থেকে নিঃশেষ করে ফেলা হয়। এর মধ্যে সেক্সুয়াল হরমোন সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ এই হরমোনগুলো থাকলে ব্ল্যাক ক্লোরাদের শরীরে অরগানিক ক্লোনাল রিকম্বিনেশন ঘটে না। আর তা না হলে ইনারস্টেন্স ট্রান্সফরমেসন ঘটে না। যারদরুন সুপার ক্লোনাল সৃষ্টি সম্ভব নয়। কিন্তু সুপার ক্লোনালিটি অর্জন না করতে পারলে তারা হিউম্যান স্যাটেলাইট হয়ে কাজ করতে পারবে না, পারবে না মহাশূন্য চুষে বেড়াতে, পারবে না মাহাজাগতিক গৌরবের অধিকারী হতে।



অনেক চরাই উত্রাই পেরিয়ে অবশেষে এই সুপার ক্লোনালদল মহাকাশ ষ্টেশন আরিয়ানে পৌছাল।। আজ থেকে শুরু হবে এদের অনন্য এক জীবন। যে জীবন বড় কষ্টের বড় সংগ্রামের আবার বড় গৌরবের। ডঃ আলিন্দার আর মাইকেল ক্লার্ক এই ক্লোনালদলকে নিয়ন্ত্রন করবে। আর এই ঘটনার মধ্য দিয়ে মহাকাশে মানুষের তৈরি কৃত্রিম উপগ্রহের দিন প্রায় শেষ হয়ে আসল। এখন থেকে পৃথিবীতে অসহায়ভাবে জন্ম নেওয়া কিছু মানুষ সমগ্র পৃথিবীর মানুষের নিরাপত্তা আর যোগাযোগের সবচেয়ে বড় মাধ্যম স্যাটেলাইট হয়ে উড়ে বেড়াবে পৃথিবীর উপরিভাগে, মহাশূন্যের গভীর থেকে গভীরে। তবে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ না দিলে হচ্ছেই না। তিনি তো জানতেনই এক সময় মহাকাশের অতন্ত্র প্রহরী ফ্লায়িং ক্লোরা মানুষের বাসভুমি পৃথিবীতে হানা দিবে তাই হয়ত কিছু মানুষের মাঝে অতি প্রাকৃতিক এক প্রকার জিন সৃষ্টি করে দিয়েছিলেন ।আর তার সফল প্রয়োগ ঘটিয়ে আমরাও উপকার পাব আর ওই সকল মানুষগুলোই তাদের অসহায়ত্বের শৃংখল থেকে মুক্তি পাবে, হয়ে উঠবে পৃথিবীর সেরা মানুষ।



০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

×