ফাল্গুনের পূর্ণিমা নির্মল রাত
আহ ! চারিদিকে কি মধুর রজনী ক্ষণ।
বেলি আর রজনীগন্ধার ঘ্রাণে
জাগ্রত প্রাণ, মাতাল হয় মন।
শিমুল পারুল চামেলিরা ফোটে
উন্মাদে তার দুয়ারে যাই যে ছুটে।
কাছে গেলে সে-ই যে করে সহায়ে মিনতি
ছুঁয়ে দাও সুপ্তে জড়িয়ে গড় বসতি।
আমি তো বুঝেছি, জীবনানন্দের-
তোমার নরম পায়ের তলে
কুমারি বুকের নিঃশ্বাস।
তোমার যৌবনা তনু অনাহারে কাঁদে
আমাকে দেখে ফুলে ওঠে এক দীর্ঘশ্বাস।
তোমার উপরটা ঢেকে রেখেছ শক্ত প্রলেপে
কিন্তু, আমি যে সহিতে পারিনা-
তোমার ভেতরের উত্তাল চিৎকার।
দাও মোরে মিলিতে পরতে পরতে
দাও মোরে তোমারে ভালবাসার অধিকার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


