somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এইরূপ লোক খুবই কম

১১ ই আগস্ট, ২০১৫ রাত ১২:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এইরূপ লোক খুবই কম
*********************

হযরত অাবু যর (রাঃ) ব‌লেন, অা‌মি একবার রসুলুল্লাহ (সাঃ) খেদম‌তে হা‌জির হইলাম। তি‌নি কাবা শরী‌ফের দেওয়া‌লের ছায়া‌তে ব‌সিয়া‌ছি‌লেন। অাম‌া‌কে দে‌খিয়া রসূল (স‌াঃ) ব‌লি‌লেন, কাবার র‌বের কসম! ঐ সমস্ত লোক বড় ক্ষ‌তির ম‌ধ্যে র‌হিয়া‌ছে। অা‌মি অারজ ক‌রিলাম, অামার পিতা মাতা অাপনার উপর কোরবান হোক, ঐ সমস্ত লোক কাহারা? রসুল (সাঃ) ব‌লি‌লেন, যাহা‌দের নিকট বেশী সম্পদ র‌হিয়া‌ছে। ত‌বে যাহারা ডা‌নে, বা‌মে, সাম‌নে, পিছ‌নে এইভা‌বে, এইভা‌বে, এইভা‌বে খরচ ক‌রি‌বে তাহারা ব্যতীত। কিন্তু এইরূপ লোক খুবই কম। *( মিশকাতঃ বুখারীঃ মুস‌লিম)

বি‌শ্লেষন ঃ হযরত অাবু যর (রাঃ) দু‌নিয়াত্যাগী সাহাবী‌দের ম‌ধ্যে ছি‌লেন ব‌লে রসূল (সাঃ) তাহা‌কে দে‌খিয়া এই কথা প্রকৃতপক্ষে তাহার সান্তনার জন্য ব‌লে ছিল‌ যে, নি‌জের অভাব অনট‌নের প্র‌তি কখনও যেন খেয়াল না ক‌রেন। ধন সম্পদের এই প্রাচুর্য প্রকৃত প‌ক্ষে কোন প্রিয় জি‌নিষ নয়, বরং বড় ক্ষ‌তি ও লোকসা‌নের জি‌নিষ। অার ইহা স্পষ্ট যে, ধন সম্পদ অাল্লাহ তায়ালা হই‌তে উদাসীনতার কারন হয়। দৈন‌ন্দিন জীব‌নের অ‌ভিজ্ঞতায় দেখা যায় যে, দ‌রিদ্রতা ব্যতীত অাল্লাহ তায়ালার প্র‌তি ম‌নো‌নি‌বেশ খুব কমই হইয়া থা‌কে। ত‌বে অাল্লাহ তায়ালা যাহা‌দের‌কে তৌ‌ফিক দান ক‌রিয়া‌ছেন, তাহারা ক্ষেত্র অনুপা‌তে যেখা‌নে এবং যেই দি‌কে প্র‌য়োজন ম‌নে ক‌রে চা‌রি‌দি‌কে দা‌নের হাত প্রসা‌রিত ক‌রিয়া রা‌খে । তাহা‌দের জন্য সম্পদ ক্ষ‌তিকর নয়। কিন্তু রসুল ( সাঃ ) নি‌জেই ব‌লিয়া দিয়া‌ছেন যে, এইরূপ লোক খুবই কম হয়। সাধারনতঃ দেখা যায়, সম্প‌দের প্রাচু‌র্যই অন্যায় অপরাধ ও ভোগ বিলা‌সিতা লইয়া অাসে । অপা‌ত্রে খরচ করা, লোক দেখা‌নোর জন্য খরচ করা সম্প‌দের সাধারন কৃ‌তিত্ব। বিবাহ শাদী ও অন্যান্য অাচার অনুষ্ঠা‌নে অনর্থক হাজার হাজার টাকা ক‌রিয়া ফে‌লি‌বে, কিন্তু অাল্লাহর না‌মে অভাবগ্রস্ত ও ক্ষুধার্ত ব্যা‌ক্তি‌দের জন্য খরচ করার সু‌যোগই হয় না।
এক হা‌দিসে অা‌ছে, যে সমস্ত লোক দ‌ু‌নিয়া‌তে অ‌ধিক সম্পদশাল‌ী হই‌বে, তাহারাই অাখার‌া‌তে কম সম্প‌দের অ‌ধিকারী হই‌বে। ত‌বে যে ব্যা‌ক্তি হালাল উপা‌য়ে উপার্জন ক‌রে এবং এইভা‌বে এইভা‌বে খরচ ক‌রে । ( কানয)
পূ‌র্বে ব‌র্নিত হা‌দি‌সের ম‌তো এইভা‌বে এইভা‌বে দ্বারা এ‌দিক সে‌দিক খরচ করার প্র‌তি ঈশারা করা হইয়া‌ছে । প্রকৃতপ‌ক্ষে, সম্পদ ঐ ব্য‌ক্তির জন্য সৌন্দর্য ও সন্মা‌নের কারন হয় , যে উহা‌কে এ‌দিক সে‌দিক খরচ ক‌রে । অার যে সম্পদ‌কে হিসাব ক‌রিয়া জমা ক‌রিয়া রা‌খে , তাহার জন্য এই সম্পদ সব ধর‌নের বিপ‌দের কারন হয়। মা‌লিক‌কেও ধ্বংশ ক‌রে এবং নি‌জেও তাহার নিকট হই‌তে শেষ হইয়া যায়। এই নির্লজ্জ সম্পদ ততক্ষন পর্যন্ত কাহারও দ্বী‌নি অথবা দু‌নিয়াবী উপকার ক‌রেনা, যতক্ষন সে তাহার নিকট হই‌তে পৃথক না হইয়া যায়।

(অাল্লাহ তায়ালা অামা‌দের‌কে বুঝার তৌ‌ফিক দান করুন । অা‌মিন )

সর্বশেষ এডিট : ১১ ই আগস্ট, ২০১৫ রাত ১২:২৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অশনি সংকেত

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৪০


কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ অপ্রতিম নামের ১৩ বছর বয়সী এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুর ১ টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পাশের একটি জঙ্গল থেকে... ...বাকিটুকু পড়ুন

এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০১



পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?

পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

এক কাপ চা, আর ফিরে দেখা ২০০৯-এর সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:০১



এক কাপ চা, আর ফিরে দেখা ২০০৯-এর সেই দিনগুলো

কিছু জায়গা শুধু জায়গা নয়—সেগুলোর সঙ্গে জড়িয়ে থাকে আমাদের জীবনের একটি সময়, কিছু মানুষ, কিছু অভ্যাস আর অসংখ্য ছোট ছোট স্মৃতি।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।

রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

জীবনের স্টেশনে

লিখেছেন হুমায়রা হারুন, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:৫৭

রেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন

×