somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আধুনিক মেয়ে

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আলীমুদ্দীর একটি মেয়ে
নামটি তার সুরভী
দেখতে যেমন সুনয়না
ছাত্রী হিসাবেও মেধাবী।

প্রাইমারিতে বৃত্তি পেলো
এস.এস.সিতে এ প্লাস
এইচ.এস.সিতে গোল্ডেন পেলো
তবুও একটু দীর্ঘশ্বাস।

কারণ....
মেয়ে এখন পড়তে চায়
শহরের কোন ভার্সিটিতে
আলীমুদ্দীর নাই যে কেউ
যে পারে সুরভীকে রাখতে।

মেয়ে কিভাবে ঢাকা যাবে
এই নিয়ে আলীমুদ্দীর নাই ঘুম
প্রতিবেশীর বুদ্ধিতে হোস্টেলে দিলো
সেখানে খরচও অনেক কম।

কক্ষগুলো ছোট হলেও
ছাত্রী হোস্টেলটি খুব পরিপাটি
কোচিং সেন্টারে ভর্তি হয়ে
পড়ালেখায় আনলো নতুন গতি।

রাতদিন খেটে খুটে সুরভী
ইডেন কলেজে পেলো সুযোগ
ভর্তিযুদ্ধ শেষ করে এসে
পারলোনা ধরে রাখতে আবেগ।

বাবা আলীমুদ্দীর অনেক স্বপ্ন
মেয়ে অনেক বড় হবে
দেশের তরে দশের তরে
অনেক বড় ভূমিকা রাখবে।

কিন্তু....
অনেক রকম লড়াই করেও
কলেজ হোস্টেলে পেলোনা আসন
সুরভী তাই আগের হেস্টেলে
কাটাতে থাকলো কলেজ জীবন।

হোস্টেল জীবনের দিনগুলো তার
কাটছিলো বেশ ভালোভাবেই
এখানে সবাই নামাজী কালামী
আন্তরিকতারও অভাব নেই।

জঙ্গীবাদের ধোঁয়া তুলে হঠাৎ
পুলিশ হোস্টেলে দিলো হানা
অনেককে ধরে নিয়ে গেলো
হোস্টেল খুলতে করলো মানা।

অতঃপর....
ভয়ে সেদিন হোস্টেল ছাড়লো
খুঁজতে থাকলো নতুন আবাস
নতুন আরেকটি হোস্টেল পেলো
যেখানে আধুনিক মেয়েদের বসবাস।

চোখ বন্ধ করে উঠে পড়লো
সেখানে পুলিশের অন্তত নেই ভয়
পুলিশের বড় কর্তারাও সেখানে
সকাল বিকাল আসে যায়।

প্রথম প্রথম খারাপ লাগলো
মেয়েগুলো কেমন জানি উশৃঙ্খল
আস্তে আস্তে মানিয়ে নিলো
উশৃঙ্খলতাই হলো তার শৃঙ্খল।

কিছুদিন পর....
সুরভী এখন আনস্মার্ট নয়
রোজ বন্ধুদের সাথে আড্ডা মারে
মাঝে মাঝে বিভিন্ন পার্টিতে
আধুনিক ছেলেদের সাথে ঘুরে।

প্রেম কি জিনিস বুঝতোনা সে
প্রেম এখন তার পান্তা ভাত
একটা ছেড়ে আরেকটা ধরে
ছেলেদের চিনাচ্ছে তার জাত।

মাঝে মাঝে বাবার কথা
মনে পড়ে তার বেশ
দুষ্ট বন্ধুদের পাল্লায় পড়ে
নিমিষেই কেটে যায় তার রেশ।

বাবা অনেক গর্ব করবে
তার মেয়ে হচ্ছে পুরো আধুনিক
বাজে অভ্যাসগুলো জানবেনা কেউ
দেখবেতো শুধু তার বাহ্যিক।

সময় যত যাচ্ছে গড়িয়ে
সুরভী হচ্ছে ততই বেপরোয়া
কলেজ রাজনীতিতে নাম লেখালো
হোস্টেলের সিট তার হাতের মোয়া।

বন্ধুরা এখন অফার করে
দে না সিগারেটে এক টান
হাসিমুখেই মেনে নিলো
অসৎ বন্ধুদের সেই আহবান।

পার্টির কাজে রাত জাগতে হয়
ঘুম বাঁধা দেয় সারাক্ষণ
পার্টির ভাইয়ের পরামর্শে তাই
শুরু করলো ইয়াবা সেবন।

একদিন....
নেত্রী আসবে কলেজে তাই
সাজলো সেদিন মনের মতন
বড় নেতার চোখ পড়লো
করতে চাইলো একান্ত আপন।

বড় পদ দিয়ে দিবে
দিবে অনেক গাড়ি বাড়ি
ঠান্ডা মাথায় ঢেলে দিলো তাই
নিজের যৌবনের রসের হাড়ি।

অপেক্ষায়....
দিন যায় মাস যায়
সেই নেতার আর খোঁজ নেই
একবার যখন শরীর গেলো
এখন সে তা বিলায় অবলীলায়।

দিন কয়েক বাদে বুঝলো সুরভী
হয়ে গেছে সে গর্ভবতী
এই মুখ দেখাবে কি করে সে
তাই সিদ্ধান নেলো আত্মঘাতী।

অবশেষে....
বিষ পানে করলো সুরভী আত্মহত্যা
লাশের পাশে তার স্বজনের আহাজারি
এই সমাজ কিভাবে অপরাধী বানালো
দেখালো তা এক সহজ সরল নারী।
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চন্দ্রপ্রভা

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০৭

চন্দ্রপ্রভা
সাইফুল ইসলাম সাঈফ

তোমাকে দেখে মোহিত হই চন্দ্রপ্রভা
রোদ পড়লে চকচক করে
এতই সুন্দর লাগে
একদৃষ্টে তাকিয়ে থাকি।
তোমাকে ছুঁতে ইচ্ছে করে
কিন্তু পাই না যে সাহস।
তুমি নাই বলে কি এত ঝড়?
তুমি পাশে নাই বলে... ...বাকিটুকু পড়ুন

আপনি কি পেলেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৬



বাংলার দুই নোবেল জয়ী রবি ঠাকুর আর ডঃ ইউনুসের পিছনে অনেক কথাই তো বললেন।
ব্লগ লেখায় ভরিয়ে ফেললেন!
খোদা তাঁদেরকে যে জায়গা দিয়েছেন, তা থেকে এক চুল কি নিচে নামাতে... ...বাকিটুকু পড়ুন

তোমরা নেহা বোরা কে বাংলাদেশের কথা বোলো না

লিখেছেন শ্রাবণধারা, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:০২


নেহা বোরাকে তোমরা বাংলাদেশের কথা বোলো না। বোলো না যে, তিনি যখন বাংলাদেশের ছাত্র আন্দোলনের ভূয়সী প্রশংসা করছেন, তখন বাংলাদেশে একটি বিশ্ববিদ্যালয়ের তরুনেরা ক্যাম্পাসে গরু জবাই করে জেয়াফত খাওয়ার আন্দোলন... ...বাকিটুকু পড়ুন

রংয়ের মানুষ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৫০


গ্রেট মাদ্রাজ ফ্যামিন যখন অনুপ্রেরণার উৎস
একদিন আমাদের সবার প্রিয় সংসদ সদস্য আমির হামজা ওয়াজে বেশ গরম গরম কথা বলছিলেন। মহান আল্লাহ তায়ালার সৃষ্টির সৌন্দর্য ব্যাখ্যা করতে গিয়ে হঠাৎ রাশমিকা... ...বাকিটুকু পড়ুন

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

×