* দেশে কোন অভাব নেই, মানুষ চুরি ডাকাতি করে হলেও খাচ্ছে
* দেশে শিক্ষিত লোক দিন দিন বাড়ছে, যদিও শিক্ষিতের ৭০ শতাংশ এখন বেকার
* দেশে শিক্ষাক্ষেত্রে পাশের হার এখন শতভাগ, যদিও পরীক্ষার আগেই ছাত্রছাত্রীদের হাতে প্রশ্নপত্র তুলে দেয়া হয়
* দেশ সংবিধান মত চলছে, যদিও সংবিধানের কোথাও নেই এক দলীয় বাকশালের কথা
* দেশে শান্তির সুবাতাস বইছে, যদিও রাজনৈতিক অশান্তি মানুষকে তাড়া করে ফিরছে
* দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই স্বাভাবিক আছে, যদিও প্রতিদিন খুনখারাপির ঘটনা অহরহ ঘটছে
*দেশে চাকুরী এখন ঘরে ঘরে সবাই পাচ্ছে, শুধু কিছু ঘুসের টাকা দিলেই তা সম্ভব
* বিনামূল্যের সার এখন কৃষকদের হাতে হাতে, যদিও এ বছর ফলনের পরিমান গত ১০ বছর পূর্বের চেয়েও কম
* ১০ টাকার চাল এখন সবাই খাচ্ছে, যদি ৫০ কেজির বস্তা ২৬৫০ টাকা দিয়ে কিনতে হয়
* দেশে ইসলাম প্রচার ও প্রসারে নতুন গতি সৃষ্টি হয়েছে, যদিও তাফসীর মাহফিল, ইসলামী জলসা গুলোতে এখন ১৪৪ ধারা প্রায়ই দেখা যায়
* দেশে গুণীলোক খুব বাড়ছে, যদিও বড় মাপের কিছু লোক সুদ খোর, তেঁতুল, পাকি এজেন্ট উপাধি পায়
*দেশের শিক্ষাঙ্গন গুলোতে শিক্ষার সুষ্ঠ পরিবেশ বিরাজ করছে, যদিও বর্তমানে বেশীরভাগ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো সরকারদলীয় সন্ত্রাসীদের কার্যক্রমে বন্ধ
* দেশে ছাত্র শিক্ষক সুসম্পর্ক বিদ্যমান, যদিও শ্রদ্ধাভাজন শিক্ষকদের লাঞ্চিত করতে দেখো যায় সরকার দলীয় ছাত্র নেতাদের
* দেশে আইনের শাসন চলছে, যদিও প্রায়ই বিনাবিচারে ক্রসফায়ারে বিরোধী দলের কর্মী সমর্থকদের হত্যা করা হচ্ছে
* দেশের বিচার বিভাগ খুবই স্বাধীন, যদিও কারো ধমকে কিংবা কারো সুবিধামত বিচার বিভাগের রায় পাল্টে যায়
*দেশের মানবাধিকার পরিস্থিতি খুবই উন্নতমানের, যদিও মানবাধিকার এখন বিজিবি, র্যাব পুলিশের বুটের তলায় পিষ্ঠ
*দেশে সাম্রদায়িক সম্প্রীতি খুব ভালো, যদিও হিন্দুদের জমি দখলে সরকার দলীয় নেতাদের হামলা এখনো অব্যাহত এবং সরকারী এমপির লালসার স্বীকার ১২ জন বিহারী নারী, শিশু।
* দেশে মুক্তিযুদ্ধাদের উপযুক্ত সম্মান দেয়া হচ্ছে, যদিও নকল দলবাজ মুক্তিযুদ্ধারা আসল মুক্তিযুদ্ধাকে পিটিয়ে রক্তাক্ত করে
* দেশে ভদ্রলোকের সংখ্যা দিন দিন বাড়ছে, যদিও সচিবরা পর্যন্ত জালিয়াতের আশ্রয় নিতে দ্বিধা করে না।
সবই লীলাখেলা ভাই, এই লীলাখেলার একটু অবসান চাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



