somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজনীতিবিদের বয়স

০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৮ বছর না হলে দেশের তালিকাভূক্ত নাগরিক হওয়া যায় না কিন্তু আঠারো বছর হবার পূর্বেই রাজনৈতিক দলের বড় বড় পদ পাওয়া যায়। ৬০ বছরের পর সরকারী চাকুরী করার যোগ্যতা হারায় একজন মানুষ কিন্তু মুখের পাটি থেকে সব দাঁত খসে গেলেও রাজনীতি করতে পারে মানুষ। কি আজব দেশ আমাদের এখানে রাজনীতি করতে হলে কোন মানদন্ডের দরকার হয় না, এখানে রাজনীতি করতে যেমন চোর লুটেরা খুনি ধর্ষকরা পারে আবার তেমনি পারে অনেক ভালো মানুষ তবে তাদের স্থায়ীত্ব ক্ষণস্থায়ী। সরকারী চাকুরী থেকে অবসর বা বাতিল হওয়া লোকগুলো হয় আমাদের নেতা মন্ত্রী তাহলে এরা দেশ চালালে দেশের পরিণত কি হবে তা সহজেই অনুমেয়। দেশের বর্তমান অবস্থার আলোকে রাজনীতিকের বয়স বিবেচনার দাবী রাখে। বয়সের ভারে ন্যুজ হওয়া নেতারা যেহারে বেফাঁস কথাবার্তা বলে চলেছেন তাতে বুঝা যাচ্ছে অন্য সবখানের জন্য অযোগ্য ব্যাক্তিটি শেষ আশ্রয় হিসাবে রাজনীতিতে যোগ দেয়।

বর্তমানে বাংলাদেশের মানুষের গড় আয়ুষ্কাল যেখানে ৬৭ বছর সেখানে আশির কোটা পার করা একটা লোক কিভাবে মন্ত্রনালয় সামলাবে? ৫০ পেরুলেই দেখা যায় নানা রকম শারীরিক সমস্যা যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ হৃদরোগ, কিডনি জটিলতা ইত্যাদি। এগুলো মানুষের কমন রোগ, এই রোগগুলোর পিছে দৌঁড়াতে দৌঁড়াতে তারা সময় পাবে কখন দেশের জন্য কাজ করার ? যার দরূন রাষ্ট্রের প্রধান ব্যাক্তিটিকে দেখা যায় মাসে একবার বিদেশ যেতে শুধুমাত্র শারীরিক চেকআপ করাতে। বর্তমান মন্ত্রীসভার দুই একজন ছাড়া বাকী সবার ৫০ এর উপরে বয়স। দেশ কেমন চলছে সেই তর্কে যাচ্ছি না তবে ষাটোর্ধ মন্ত্রীরা সবাই প্রায় বেসামাল কথাবার্তার জন্য বিতর্কিত হয়েছেন। স্বয়ং দেশের একজন শীর্ষ নেত্রীও বেসামাল কথাবার্তার জন্য একবার আদালত কর্তৃক রং হেডেড ঘোষিত হয়েছিলেন।

একটি লোক যখন বয়সের কারণে চাকুরীতে অযোগ্য ঘোষিত হয় সেই লোক কিভাবে দেশের এমপি মন্ত্রী হয় তা নিশ্চয়ই আপনার মনে ভাবনার জন্ম দিবে। সারা বিশ্বে যেখানে তারুন্যের জয়গান চলছে সেখানে আমরা চলছি এখনো পুরনো মডেলের আমলা আর রাজনীতিবিদদের দিয়ে যারা ৫ মিনিটের বক্তব্যে ৫০টা কাশি দেয়। এটা আমাদের দূভার্গ্য যে আমাদের দেশের সকল ক্ষেত্রই চলছে এই ব্যাকডেটেট লোকগুলো দিয়ে। আর দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে, দেশকে প্রতিহিংসার রাজনীতির কালো থাবা থেকে মুক্তি দিতে হলে, দেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে হলে বুড়োদের বিষাক্ত রাজনীতির হাত থেকে রাজনীতিকে মুক্ত করতে হবে। আসবে নতুন নেতৃর্ত্ব, খুলবে সম্ভাবনার নতুন দুয়ার এই আশাকে সামনে রেখে বাংলাদেশের রাজনীতিবিদদের বয়সের সীমা নির্দিষ্ট করে আইন পাশ করার জোর দাবি জানাচ্ছি।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চন্দ্রপ্রভা

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০৭

চন্দ্রপ্রভা
সাইফুল ইসলাম সাঈফ

তোমাকে দেখে মোহিত হই চন্দ্রপ্রভা
রোদ পড়লে চকচক করে
এতই সুন্দর লাগে
একদৃষ্টে তাকিয়ে থাকি।
তোমাকে ছুঁতে ইচ্ছে করে
কিন্তু পাই না যে সাহস।
তুমি নাই বলে কি এত ঝড়?
তুমি পাশে নাই বলে... ...বাকিটুকু পড়ুন

আপনি কি পেলেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৬



বাংলার দুই নোবেল জয়ী রবি ঠাকুর আর ডঃ ইউনুসের পিছনে অনেক কথাই তো বললেন।
ব্লগ লেখায় ভরিয়ে ফেললেন!
খোদা তাঁদেরকে যে জায়গা দিয়েছেন, তা থেকে এক চুল কি নিচে নামাতে... ...বাকিটুকু পড়ুন

তোমরা নেহা বোরা কে বাংলাদেশের কথা বোলো না

লিখেছেন শ্রাবণধারা, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:০২


নেহা বোরাকে তোমরা বাংলাদেশের কথা বোলো না। বোলো না যে, তিনি যখন বাংলাদেশের ছাত্র আন্দোলনের ভূয়সী প্রশংসা করছেন, তখন বাংলাদেশে একটি বিশ্ববিদ্যালয়ের তরুনেরা ক্যাম্পাসে গরু জবাই করে জেয়াফত খাওয়ার আন্দোলন... ...বাকিটুকু পড়ুন

রংয়ের মানুষ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৫০


গ্রেট মাদ্রাজ ফ্যামিন যখন অনুপ্রেরণার উৎস
একদিন আমাদের সবার প্রিয় সংসদ সদস্য আমির হামজা ওয়াজে বেশ গরম গরম কথা বলছিলেন। মহান আল্লাহ তায়ালার সৃষ্টির সৌন্দর্য ব্যাখ্যা করতে গিয়ে হঠাৎ রাশমিকা... ...বাকিটুকু পড়ুন

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

×