somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যুগে যুগে শাহাদাত (পর্ব-০১)

১০ ই মে, ২০১৬ দুপুর ১২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইমাম আবূ হানিফা [রহঃ]

নোমান ইবনে সাবিত ইবনে যুতা ইবনে মারযুবান, উপনাম ইমাম আবু হানিফা নামেই অত্যধিক পরিচিত, ছিলেন ফিকহশাস্ত্রের একজন প্রখ্যাত বিশেষজ্ঞ এবং হিজরী প্রথম শতাব্দীর একজন গুরুত্বপূর্ণ ইসলামী ব্যক্তিত্ব। ইসলামী ফিকহের সর্বাধিক প্রসিদ্ধ ও পরিচিত চারটি সুন্নি মাযহাবের একটি “হানাফী মাযহাব”-এর প্রধান ব্যক্তিত্ব ছিলেন তিনি।

আব্বাসীয় বংশের খলীফা আল-মনসুর তার রাজত্ব স্থায়ী করার লক্ষ্যে ইমাম আবু হানিফাকে রাজ্যের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগের প্রস্তাব দেন কিন্তু স্বাধীনভাবে থাকার জন্য এবং খলীফার অধীনে থেকে বিচারকার্য স্বাধীনভাবে সম্ভব নয় বিধায় তিনি প্রস্তাব প্রত্যাখান করেন। যখন খলীফার বিষয়টি জানতে পারল তখন এ মর্মে বার্তা পাঠালেন যে, ক্বাযীর পদ গ্রহণে অস্বীকৃতি জানালে কারাগারকে নিজের জন্য বেছে নিন। তবুও তিনি স্পষ্ট জানিয়ে দিলেন যে, ইবনে হুবায়রার দুনিয়াবী শাস্তি আমার জন্য পরকালের কঠিন আযাবের তুলনায় সহজ, যদি সে আমাকে হত্যাও করে ফেলে, খোদার কসম এ পদ গ্রহণ করা আমার পক্ষে অসম্ভব।

শেষে খলীফা তার স্বার্থ চরিতার্থ করতে না পেরে ইমামকে কারাবন্দী করে রাখে এবং প্রতিদিন তাঁকে কারাগারের বাহিরে এনে জনসম্মুখে দশটি করে চাবুক মারা হতো, তারপর তাঁকে চারিদিকে ঘুরানো হতো। কারারুদ্ধ করে পানাহারে নানাভাবে কষ্ট দেয়া হয়, তারপর একটা বাড়ীতে নজরবন্দী করে রাখা হয় ৷ চাবুকের আঘাতে ইমামের শরীরের বিভিন্ন স্থানে রক্তের ছোপ পড়ে যায় । ক্ষতস্থান থেকে তাজা রক্ত জমিনের বুকে গড়িয়ে পড়ে আর লালে লাল হয়ে যায় কূফার মাটি। তবুও গললো না খলীফার পাষাণ হৃদয়, তার অন্তরাত্বা কেঁপে উঠেনি ক্ষণিকের জন্যও। ৭০ বছরের এ নিরীহ ইমামের প্রতি চলতে থাকে নির্যাতনের ষ্টীমরোলার । সবশেষে এ মহান ইমামকে বিষপান করিয়ে কারাগারের অভ্যন্তরে হত্যা করা হয়। কেউ কেউ বলেন আবু হানিফা (রহঃ) আল মনসুরের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহের চেষ্ঠা করেন এ জন্য তাকে জেলখানার ভেতর মৃত্যুদন্ড দেওয়া হয়।

ঘটনা যাই হোক, ইমাম আবু হানিফা (রহঃ) ন্যায়ের জন্য সংগ্রাম করতে গিয়ে জালিম শাসকের হাতে শাহাদাত বরন করেন। এখনও সেই জালিম শাসকদের প্রেতাত্মারা দ্বীনের একনিষ্ঠ খাদেমদেরকে হত্যার জন্য নানা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইমাম আবু হানিফাকে(রহঃ) হত্যা করে যেমন দ্বীনের কাজ বন্ধ করা যায়নি তেমনিভাবে বর্তমান শাসকেরাও পারবেনা দ্বীনের এই মুজাহিদদের অগ্রযাত্রা রুখে দিতে ইনশাল্লাহ।
সর্বশেষ এডিট : ১০ ই মে, ২০১৬ দুপুর ১২:৪১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চন্দ্রপ্রভা

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০৭

চন্দ্রপ্রভা
সাইফুল ইসলাম সাঈফ

তোমাকে দেখে মোহিত হই চন্দ্রপ্রভা
রোদ পড়লে চকচক করে
এতই সুন্দর লাগে
একদৃষ্টে তাকিয়ে থাকি।
তোমাকে ছুঁতে ইচ্ছে করে
কিন্তু পাই না যে সাহস।
তুমি নাই বলে কি এত ঝড়?
তুমি পাশে নাই বলে... ...বাকিটুকু পড়ুন

আপনি কি পেলেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৬



বাংলার দুই নোবেল জয়ী রবি ঠাকুর আর ডঃ ইউনুসের পিছনে অনেক কথাই তো বললেন।
ব্লগ লেখায় ভরিয়ে ফেললেন!
খোদা তাঁদেরকে যে জায়গা দিয়েছেন, তা থেকে এক চুল কি নিচে নামাতে... ...বাকিটুকু পড়ুন

তোমরা নেহা বোরা কে বাংলাদেশের কথা বোলো না

লিখেছেন শ্রাবণধারা, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:০২


নেহা বোরাকে তোমরা বাংলাদেশের কথা বোলো না। বোলো না যে, তিনি যখন বাংলাদেশের ছাত্র আন্দোলনের ভূয়সী প্রশংসা করছেন, তখন বাংলাদেশে একটি বিশ্ববিদ্যালয়ের তরুনেরা ক্যাম্পাসে গরু জবাই করে জেয়াফত খাওয়ার আন্দোলন... ...বাকিটুকু পড়ুন

রংয়ের মানুষ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৫০


গ্রেট মাদ্রাজ ফ্যামিন যখন অনুপ্রেরণার উৎস
একদিন আমাদের সবার প্রিয় সংসদ সদস্য আমির হামজা ওয়াজে বেশ গরম গরম কথা বলছিলেন। মহান আল্লাহ তায়ালার সৃষ্টির সৌন্দর্য ব্যাখ্যা করতে গিয়ে হঠাৎ রাশমিকা... ...বাকিটুকু পড়ুন

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

×