somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সন্ধ্যা দীপ - ১

০৭ ই জুলাই, ২০১০ দুপুর ২:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে। থেকে থেকে মেঘের গর্জন। ঠিক দীপের মনের ভিতরকার অবস্থা যেমন ।
দীপের ঘরটা দোতলার ঠিক উত্তর পাশে ।ইলেক্ট্রিসিটি চলে যাওয়াতে দীপ একটা মোমবাতি জ্বালিয়ে তার ক্ষীণ আলোতে একটা বই পড়তে লাগলো। কিন্তু কিছুতেই মনোযোগ গাঢ় করতে পারছে না। অক্ষরগুলো এলোমেলো হয়ে আসছে ক্রমশ। বাইরের মাতাল প্রকৃতি আর মনের ভিতরকার আলোড়ন, সবকিছু মিলিয়ে মন চলে গেল ঠিক পাঁচ বছর আগের এই দিনটাতে। সেদিনও আকাশটা আজকের মতো এমন হু হু করে কেঁদেছিলো।
কলেজ থেকে বের হয়েই দীপ চিন্তায় পড়ে গেল। বৃষ্টি থামবার কোনো নাম নেই। আকাশ এমন কাণ্ডটা করবে জানলে বাসা থেকে ছাতা নিয়ে আসতে ভুল করতো না। কিন্তু এখন এখানে এভাবে দাঁড়িয়ে থাকারও কোনো মানে হয় না। এমনিতেই আজ অনেক দেরি হয়ে গেছে। হঠাৎ কী ভেবে সে পথের দিকে পা বাড়ালো।
‘এই যে, আপনি ভিজে যাচ্ছেন তো ।’
দীপ ঘুরে দাঁড়ালো । দেখলো, ছিপছিপে গড়নের একটা মেয়ে ওর দিকে চেয়ে আছে । মেয়েটাকে চিনতে দেরি হলো না ওর । ওদের পাশের বাড়িতে থাকে । অনেক দিন দেখা হয়েছে, কিন্তু কখনো কথা হয়নি ।
'বৃষ্টির মধ্যে দিয়ে হাঁটবো আর ভিজে যাব না, তা কী করে হয় ?' হাসলো দীপ । 'ছাতাটা সঙ্গে আনতে মনে ছিল না ।'
'তাতে কি? আমার ছাতা আছে না ? আসুন শেয়ার করি ।'
'না না , ঠিক আছে । আমি এমনি চলে যেতে পারবো ।'
মেয়েটা পা পা করে এগিয়ে এলো । 'আপনি অযথা সংকোচ করছেন । আসুন।'
দীপ এবার না করতে পারলো না। কাদা-জল এড়িয়ে ধীরে ধীরে একই বর্ষাতির নিচে চলতে থাকলো দুজন। অনেকক্ষণ কারো মুখে কোনো কথা নেই ।
বাসায় পৌঁছতে আর দেরি নেই । হঠাৎ মেয়েটা মুখ খুললো । 'আপনি খুব কম কথা বলেন, তাইনা ?'
'না , আপনার ধারণা ভুল । আসলে আজই প্রথম পরিচয় তো , তাই। কিছুদিন যাক, দেখবেন আমার কথার তাড়নায় আপনাকে কানে তুলো দিয়ে থাকতে হবে ।'
'তাই বুঝি ! আচ্ছা সে তখন দেখা যাবে ।'
'এই দেখুন না, এতক্ষণ আপনার সাথে এলাম , অথচ আপনার নামটাই জানা হলো না । কি নাম আপনার ?'
'আমার নাম সন্ধ্যা ।'
'বাহ! দারুন নাম তো।'
'হ্যাঁ । আপনার নামটাও সুন্দর ।'
'আপনি আমার নাম জানেন নাকি ?' দীপের কণ্ঠে বিশ্বয়।
'হ্যাঁ, জানি। গত সপ্তাহে যখন আপনারা প্রথম এখানে এসেছিলেন, সেদিন ই আপনার নাম শুনেছিলাম। বাবু এসে বলে গিয়েছিলো। বাইরে যা কিছু ঘটে ও সবকিছু এসে আমাকে বলে যায়। আমার ছোট্ট সংবাদপত্র।' সন্ধ্যা হেসে ফেললো।
'বাবু কে?'
'আমার ছোট ভাই । ক্লাস এইটে পড়ে। '
'ও আচ্ছা।'
'কথায় কথায় বাসায় চলে এলাম। এখন চলি। অনেক থ্যাঙ্কস আপনাকে ।'
'থ্যাঙ্কস কেন ?'
'সব কিছুর জন্য। এই যে আপনি আমার সাথে এলেন ...'
সন্ধ্যা হাসলো । তারপর অস্ফুট স্বরে 'বাই' বলে নিজের বাড়ির দিকে পা বাড়ালো ।

(চলবে)


৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×