ঘটনা ১: স্থানঃ পিএসসি কার্যালয়, তেজগাও। সময়ঃ ১০টা ১৫মিনিট। মিস শামিমার (ছদ্মনাম) বিসিএস ভাইবা আজ। তিনি ১৫ মিনিট দেরি করে ফেলেছেন। তাকে ভাইবা বোর্ড এ ঢুকতে দেওয়া হলনা। অনেক কাকুতি মিনতি করেও তিনি ব্যর্থ হলেন। তিনি এই দেশের একজন মেধাবী সন্তান। অনেক পরিশ্রম করে তিনি বিসিএস রিটেন এ উত্তীর্ণ হয়েছেন। তার ১৫ মিনিট দেরি হবার কারন আজ ছিল বিরোধী দলের অবরোধ, রাস্তায় ভাংচুর, তারপর ও জীবনের ঝুকি নিয়ে শামিমা বের হয়েছিল। কিন্তু রাস্তায় তাকে নানা প্রতিকূলতা পেরিয়ে আসতে হয়েছে, কিন্তু সে ফিরেছে শুধু একরাশ হতাশা নিয়ে।
সরকার না বিরোধী দল কে নিবে তার এই হতাশার দায়?
ঘটনা ২: মুহিন। গরিব মায়ের ছেলে। বাবা আরেক বিয়ে করেছেন । এই সংসারের কোন খোজ খবর তিনি রাখেন না। বড় দুই বোন গার্মেন্টস এ চাকুরী করে। ছোট ভাই দোকানে কাজ করে। মুহিন এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। মা আর বোনরা অনেক কষ্ট করে খেয়ে না খেয়ে মুহিনের লেখাপড়ার খরচ যোগার করছে। সপ্তম পরীক্ষার দিন ছিল বিরোধী দলীয় কোন রাজনৈতিক সহিংস কর্মসূচী। বাসা থেকে বেরহয়ে সে পরীক্ষার হল পর্যন্ত যেতে পারেনি, তাকে বাসায় ফিরতে হয়েছে হতাশা নিয়ে।
কে দেখবে এই অসহায় পরিবারের আর্তনাদ?
এমন হাজারো ঘটনা প্রতিদিন ঘটছে, কটার খবর আমরা রাখি? কটার প্রতিবাদ করি?
এই কি স্বাধীনদেশ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




