somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাকিব-মেসির চেয়ে ভাল খেলোয়াড় চায়ের দোকানে আছে!

২৬ শে জুন, ২০১৬ রাত ৯:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা অন্যের সমালোচনা করার ওস্তাদ। যে মেসি এত বিখ্যাত খেলোয়াড় সেই মেসি গোল মিস করলেও বলি, আরে শালায় কি করল, একটু বলটা বাদিকে বাঁক খাওয়াইলেই তো গোল হয়ে যেত। কিন্তু সমালোচনা করার আগে ভাবতেও পারি না সেই সমালোচনাটা নিজের শরীরেই এসে পড়ে।


ইউটিউবে একটা ভিডিও দেখলাম। বাংলা সিনেমার বর্তমান ইতিহাস খুব একটা ভাল না মানলাম (তবে অল্প কিছু ব্যতিক্রমও আছে)। এখন কথা হল মান উন্নত করার দায়িত্ব কাদের? সিনেমা তৈরির অধিকার কি শুধু কাজী হায়াৎ, ছটকু আহমেদ, এফ আই মানিকদেরই? আপনাকে বোধহয় সিনেমা বানাতে তারা বাঁধা দিয়েছে? আপনারতো অনেক ক্রিয়েটিভিটি! তো বসে আছেন কেন? ওহ! আপনিতো ইংরেজি সিনেমা বানান। আর সেটা চান্দের দেশে সুপার হিট হয়েছে।

কিছুদিন আগে আরেকটা ভিডিও দেখছিলাম। তিনটা মেয়ে বাংলা সিনেমার বিবর্তন নিয়ে ফানি ভিডিও করেছে। যদিও ভিডিওর আইডিয়া পুরোটাই ছিল নকল। তারপর আবার তাদের শুরুর গানটা ছিল- “ আয়নাতে ঐ মুখ দেখবে যখন, কপোলের কালো তিল পড়বে চোখে”। কিন্তু মেয়ে তিনটা দেখাচ্ছিল কপালের টিপ!

আমি মতামত দিয়েছিলাম- কপোল বলতে কপাল আর তিলকে টিপ বুঝলেন? আপনাদেরতো গানটা আরো মনোযোগ দিয়ে শোনা উচিৎ ছিল! আর পুরাতন ভিডিওটা ভাল করে দেখলেওতো বুঝতেন নায়িকা আয়নায় গালের তিল দেখতেছে। তারা আমার কমেন্টস ডিলিট করে দিয়েছিল। তাদের ফেজবুকে কমেন্টস করার সাথে সাথে ব্যান করেছিল। কিন্তু আম পাবলিক সেখানে নাইস, গুড গুড করে চিল্লায়া ভালই মজা পাচ্ছিল!...

আসলে অনেকেই আছে বাংলাদেশী পণ্য, সিনেমা ইত্যাদিকে ছোট করে নিজেকে স্মার্ট প্রমাণ করতে চায়।

একদিন দেখলাম একজন গুগল ট্রান্সলেটরকে কয়েক হাত দেখিয়ে দিয়েছে। হায়রে! গুগল এটা কি ট্রান্সলেট করলি? এমন করে বিলাপ করে স্টাটাস দিয়েছে। সাথে তার ভক্তরাও চেঁচাচ্ছিল।

গুগলতো এ দায়িত্ব আপনাকেই দিয়েছিল। এখনও শব্দের অর্থ আপনি যদি উন্নত করতে চান তার জন্য সেটা উন্মুক্ত করা আছে। তো বসে আছেন কেন? বাংলার জন্য কিছু করার ইচ্ছা থেকে গুগলকে একটু সহায়তা করেন। বলি গুগলকে এ পর্যন্ত কয়টা বাংলা শব্দ দিয়ে সাহায্য করেছেন?

অনেক ভাল লেখেন। প্রতিভাটা বিকশিত করলেই সরকারী অর্থায়নে বইটি প্রকাশিত হবে। আর পাঠক তো বইমেলায় শুধু আপনার বই কেনার জন্যই যাবে। ফলে নজরুল, রবীন্দ্রনাথ, জাফর ইকবালদের বই পড়ার মত পাঠক থাকবে না। তাদের কথা ভেবেই বুঝি লেখাগুলো জনসম্মুখে আনছেন না?

সাকিব আল হাসান কি -- বল করল। সাকিব থেকে এত ভাল পারেন দেখেই বুঝি আপনাকে খেলতে নেয়নি? তাই মোড়ের চায়ের দোকানে বসে ঘন্টার পর ঘন্টা শব্দ দূষণ করে চলেছেন।

এত সমালোচনা রেখে আমরা কি পারি না, সবাই মিলে ভাল কিছু করতে? সাকিবের বল খারাপ হচ্ছে। দেশের প্রয়োজনে আরো ভাল বলার দরকার। তো ব্যাট বল হাতে নিয়ে চলে যান মাঠে। অনুশীলন করুন। আপনি কেন মোড়ের চায়ের দোকানে আড্ডাবাজী করছেন?

[লেখা শেষে মনে হচ্ছে আমিই সবচেয়ে বড় সমালোচক। যে কিনা সমালোচকদেরই সমালোচনা করেছি। :P]
সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০১৬ রাত ১০:০৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাদ্রাসা শিক্ষাকে না বলুন। মাদ্রাসা শিক্ষা বন্ধ করুন।

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৪২

শুধু ভারত বিদ্বেষই না।

মাদ্রাসাগুলোতে কোনও ব্যতিক্রম ছাড়াই মোল্লারা ইসলামের দোহাই দিয়ে,

/নিজের দেশ তথা নিজের জন্মভূমি বাংলাদেশের প্রতি বিদ্বেষ করা শেখায়।

/মোল্লারা তাদের মাথায় এই ধারণা খুব অল্প বয়সেই ঢুকিয়ে... ...বাকিটুকু পড়ুন

যারা ব্রয়লার মুরগী খায় তারা সমকামী

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৫৩


ওয়াজ শোনেন অথচ মুফতি কাজী ইব্রাহিম হুজুরকে চেনেন না, এমন মানুষ বাংলাদেশে খুব কমই আছেন। হুজুরের আরেকটি বড় পরিচয় হলো, তিনি করোনার ওষুধ স্বপ্নে পেয়েছেন বলে দাবি করেছিলেন। হুজুর... ...বাকিটুকু পড়ুন

শেইপ শিফটার ৩ - মাছ কন্যা

লিখেছেন হুমায়রা হারুন, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৯


২০১১ এর দিকে নর্থ –ইয়র্কে থাকাকালীন রুমার বাসার আশেপাশে তেমন কোন বাঙালি দোকান ছিল না ।সেই টরোন্টর নামকরা চাইনিজ সুপারমার্কেট –টা বেশ দূরে। পায়ে হেঁটে যাওয়ার পথ নয়।... ...বাকিটুকু পড়ুন

আপনার নাফসকে আচ্ছা করে টাইট দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭

মানুষের ভিতরে এমন একটি অংশ আছে, যা মানুষকে খারাপ কাজ করতে উদ্বুদ্ধ করে, খারাপ কাজের বুদ্ধি দেয়। ইসলামী পরিভাষায়, আমরা মানুষের এই অংশকে নফস বলি। আপনি খারাপ কাজ থেকে দূরে... ...বাকিটুকু পড়ুন

যে পথ ধরে রথো রাফি হেঁটে যেতেন: চলে গেলেন ব্লগার রাফি

লিখেছেন শরৎ চৌধুরী, ২২ শে অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

কবি, ব্লগার ও অনুবাদক রথো রাফির স্মরণ
রথো রাফি ব্লগ
রথো রাফি আর নেই—সত্যটি মেনে নেওয়া ভীষণ কঠিন। একজন মানুষের চিরপ্রস্থানের পর আমরা কেবল তার শারীরিক অনুপস্থিতিই টের পাই না, বরং গভীরভাবে... ...বাকিটুকু পড়ুন

×