নায়াখালী প্রতিনিধি ঃ
আজ শনিবার সকালে রামগঞ্জ-চাটখিল সড়কের ১১ নং পোলের পশ্চিমে জননী সার্ভিসের মাইজদীগামী একটি বাস (নং : ঢাকা-চ-২৭৯৭) নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে প্রচন্ড ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে পড়ে। এতে ঘটনাস্থলে চালক তুহিন (৩০) ও চাটখিল পৌর শহরের বেলায়েত হোসেন স্বপন (৩৫) নিহত হন এবং ৩০ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। গুরুতর আহত চাটখিলের খালিশপাড়া গ্রামের ব্যবসায়ী শহীদুল ইসলাম (৩০) ও রামগঞ্জের ব্যবসায়ী দিলিপ (৫০) নোয়াখালী জেনারেল হাসপাতালে মারা যান।
গুরুতর আহত অন্যরা হচ্ছেন রামগঞ্জের সমেশপুর গ্রামের তোফাজ্জল হোসেন (২০), আলীপুরের মিনু (৩০), সেতু (২০), রাশেদ (৩২), আবুল কাশেম (২৭), ফারুক হোসেন (২৭), জোৎস্না আক্তার (১৮), চাটখিলের খালিশপাড়া গ্রামের ফারুক হোসেন (২৪), শোশালিয়া গ্রামের বেলাল হোসেন (২৭), কাশেম (৩৫), চাটখিলের পত্রিকা হকার আইয়ুব আলী (৪৫), মমিনপুরের রিংকু কর্মকার (২৪), মনিরুল ইসলাম (২০), রুবেল (২২), বদলকোটের মমিন (৩৮), চাটখিলের তাফাজ্জল হোসেন (২৪), আনোয়ার হোসেন (৪৭), সুধারম থানার মাকসুদ (৩৮), সোনাইমুড়ীর আমকির নুর নাহার (৪৫) ও তুসি গ্রামের আনোয়ার হোসেন (৩০)। আহতদের ঢাকা, মাইজদী ও চাটখিলের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায় সকাল ১১ টার সময় বেপরোয়া গাড়ী চালানোর কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে এ দূর্ঘটনায় পতিত হয়। দূর্ঘটনার পর উত্তেজিত জনতা চাটখিল বাজার, হালিমা দীঘিরপাড় সহ বিভিন্ন স্থানে ৭/৮ টি জননী সার্ভিসের বাস ভাঙচুর করেছে এবং প্রায় দেড় ঘন্টা সড়ক অবরোধ করে রাখে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত (সন্ধা৬ টা) রামগঞ্জ-চৌমুহনী ও মাইজদী সড়কে জননী সার্ভিসের বাস চলাচল বন্ধ রয়েছে।
নোয়াখালী চাটখিলে সড়ক দূর্ঘটানায় চালকসহ নিহত - ৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
এটাই আমি!

শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন
শোকের সেকাল এবং একাল....
শোকের সেকাল এবং একাল....
আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন
পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?
পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন
সব দোষ ইউনুসের

বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন
হতাশ হবেন না, প্লিজ!

মুভি ফেস্টিভ্যালে একটি পর্তুগীজ মুভি দেখছিলাম। লক্ষ্য করলাম, সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করার সময়ে আতংকবাদীরা যাদেরকে ব্যবহার করছিলো, তারা ছিলো চরম ভাবে দারিদ্রে নিমজ্জিত, যা থেকে তাদের মাঝে হতাশা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।