কৃতি শিক্ষাবিদ প্রফেসর মোঃ মমিনুল হক নোবিপ্রবি’র রেজিস্ট্রার নিযুক্ত
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
কৃতি শিক্ষাবিদ প্রফেসর মোঃ মমিনুল হক স¤প্রতি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার হিসেবে যোগদান করেছেন। ইতোপূর্বে তিনি নোয়াখালী সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান এবং কবিরহাট কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রফেসর মোঃ মমিনুল হক ১৯৭০ এবং ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ হতে যথাক্রমে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি কোম্পানীগঞ্জের মুজিব কলেজের প্রতিষ্ঠাতা শিক্ষক হিসেবে ১৯৭২ সালে অধ্যাপনা জীবন শুরু করেন। পরবর্তীতে তিনি নোয়াখালী সরকারী কলেজ এবং কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে দীর্ঘ কর্মজীবন অতিবাহিত করেন। তিনি কোম্পানীগঞ্জ মুজিব কলেজে দীর্ঘ আঠার বছর এবং নোয়াখালী সরকারী কলেজে সাত বছর বিনা প্রতিদ্বন্দ্বিতায় শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন এবং নোয়াখালী সরকারী কলেজকে একটি নকলমুক্ত কলেজ হিসেবে সারাদেশে পরিচিত করানোর কাজে অগ্রণী ভূমিকা পালন করেন। ২০০৩ সালের শুরুতে তিনি কবিরহাট সরকারী কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করে কলেজের অবকাঠামোগত, ফলাফল ও প্রশাসনিক কাজে ব্যাপক সংস্কার করেন। প্রফেসর মোঃ মমিনুল হক ১৯৪৯ সালের ৩১ ডিসেম্বর নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জের সিরাজপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
এটাই আমি!

শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন
শোকের সেকাল এবং একাল....
শোকের সেকাল এবং একাল....
আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন
পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?
পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন
সব দোষ ইউনুসের

বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন
হতাশ হবেন না, প্লিজ!

মুভি ফেস্টিভ্যালে একটি পর্তুগীজ মুভি দেখছিলাম। লক্ষ্য করলাম, সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করার সময়ে আতংকবাদীরা যাদেরকে ব্যবহার করছিলো, তারা ছিলো চরম ভাবে দারিদ্রে নিমজ্জিত, যা থেকে তাদের মাঝে হতাশা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।