somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নোয়াখালীতে সিডিউল জমাদানে যুবলীগ-ছাত্রলীগ কর্মীদের বাধা

২৪ শে জুন, ২০০৯ রাত ১২:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নোয়াখালী জেলা পরিষদে যুবলীগ-ছাত্রলীগ কর্মীদের বাধার কারণে নবনির্মিত চৌমুহনী অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারের ইজারার সিডিউল কিনেও জমা দিতে পারেননি অনেকে। এনিয়ে সিডিউল জমা দিতে যাওয়া অনেকে লাঞ্চিত হয়েছেন তাদের হাতে। হামলায় আহত হয়েছে মশিউর রহমান বাবলু (৩৪) নামের একজন। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা পরিষদ কম্পাউন্ডে এ ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অথচ সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন সেখানে কিছুই হয়নি। এদিকে হামলায় আহত হবার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
জেলা পরিষদ সুত্রে জানা যায়, নোয়াখালী জেলা পরিষদ কর্তৃক নবনির্মিত বেগমগঞ্জের চৌমুহনী অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টার ৩ বছরের জন্য ভাড়ার ভিত্তিতে ইজারা দেয়ার জন্য দরপত্র আহবান করা হয়। ইজারা নিতে ১৪টি ব্যক্তি/প্রতিষ্ঠান ইজারার সিডিউল ফরম কেনে। গতকাল মঙ্গলবার দুপুর ১টা পর্যন্ত ছিলো ইজারার সিডিউল জমা দেওয়ার শেষ দিন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে জেলা পরিষদ ভবনে যুবলীগ ও ছাত্রলীগের ২৫/৩০জন নেতাকর্মী ও বেশ কিছু যুবকের তৎপরতা দেখা যায়। একপর্যায়ে তারা ইজারার সিডিউল জমা দিতে আসা ব্যক্তি/প্রতিষ্ঠানের লোকজনকে সিডিউল জমা দিতে বাধা দিতে থাকে। এসময় তারা জেলা যুবলীগের সাবেক সভাপতি আক্তার হোসেন ফয়সল ছাড়া কেউ ফরম জমা দিতে পারবেনা বলে সাফ জানিয়ে দেয়। দুপুর ১২টার দিকে তাদের সাথে সিডিউল জামা দিতে আসা লোকজনের সাথে বাকবিতন্ডা ও হাতাহাতি হতে থাকে। কিন্তু তাদের পছন্দের বাইরে কেউই সিডিউল জমা দিতে পারেনি। একপর্যায়ে তাদের হামলায় বিসমিল্লাহ ট্রেডার্স নামে এক প্রতিষ্ঠানের সিডিউল জমা দিতে যাওয়া মশিউর রহমান বাবলু (৩৪) এর মাথা ফেটে যায়। বাবলু বেগমগঞ্জ উপজেলা যুবলীগের সহ-সভাপতি। একই সময়ে আবুল হাসেম ভূঁঞা নামের এক ব্যক্তির ফরম জমা দিতে যাওয়া বেগমগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি জহির উদ্দিনকেও তারা লাঞ্চিত করে। এনিয়ে হৈচৈ’র মধ্যে ফরম জমা দেয়ার সময় শেষ হয়ে গেলে পুলিশ জেলা পরিষদ কম্পাউন্ডে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

হতাশ হবেন না, প্লিজ!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২২



মুভি ফেস্টিভ্যালে একটি পর্তুগীজ মুভি দেখছিলাম। লক্ষ্য করলাম, সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করার সময়ে আতংকবাদীরা যাদেরকে ব্যবহার করছিলো, তারা ছিলো চরম ভাবে দারিদ্রে নিমজ্জিত, যা থেকে তাদের মাঝে হতাশা... ...বাকিটুকু পড়ুন

×