somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যুবদল কর্মী মোঃ শরিফুল ইসলামজানাজায় হাজার হাজার মানুষের ঢল ৭২ ঘন্টার মধ্যে ওসিকে প্রত্যাহারের দাবি

২৬ শে জুন, ২০০৯ রাত ৯:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নোয়াখালীর সোনাইমুড়ীতে যুবদল কর্মী মোঃ শরিফুল ইসলাম(৩০) নৃষংশভাবে খুনের ঘটনায় উপজেলার আমিশাপাড়া ও সোনাপুর বাজারে হরতাল পালিত হয়েছে।
সন্ধ্যা ৬টায় সোনাপুর আলী আকবর উচ্চ বিদ্যালয়ে শরিফের জানাজায় হাজার হাজার মানুষের ঢল নামে। জানাজায় স্থানীয় সংসদ সদস্য ব্যরিষ্টার মাহবুব উদ্দিন খোকন এবং বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির আহবায়ক মোঃ শাহজাহান হত্যাকারীদের গ্রেফতার ও ৭২ ঘন্টার মধ্যে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত(ওসি) কর্মকর্তাকে প্রত্যাহারের আল্টিমেটাম দেয়। পরে সন্ধ্যা সাড়ে ৬টায় সোনাপুর ইউনিয়নের ধন্যপুর গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এদিকে শরীপের হত্যার ঘটনায় লোকমান (৩০) ও সুজন (২০) নামের দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে সোনাইমুড়ি থানা পুলিশ। তবে এ রিপোর্ট লিখা পর্যন্ত (শুক্রবার সন্ধ্যা ৭টা) থানায় কোন মামলা হয়নি।
নিহত শরিফের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সকাল ১১টায় বাড়ি থেকে পার্শ্ববর্তী আমিশাপাড়া বাজারে যাবার পথে যুবলীগ ক্যাডার মোটা বাবুল, সুমন, শিপন, স্বপন, ইব্রাহিমসহ ২০/২৫জন সশস্ত্র সন্ত্রাসী যুবদলকর্মী শরিফুল ইসলামের পথ রোধ করে। এসময় শরিফ দৌড়ে পার্শ্ববর্তী একটি বাড়িতে আশ্রয় নিলে সেখান থেকে তাকে তুলে এনে সন্ত্রাসীরা এলোপাতাড়ি কুপিয়ে পাঁয়ের রগ কেটে দেয়। এছাড়া ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্নস্থানে জখম করে এবং দু পায়ের গোড়ালী ভেঙ্গে ফেলে এবং তার জিহবার কিছু অংশ ও কেটে ফেলে। পরে মুমুর্ষ অবস্থায় তাকে সোনাপুর বাজারের নিকট ফেলে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে সোনাইমুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনিত ঘটলে ঢাকায় নেয়ার পর বৃহস্পতিবার রাত ৮টায় ঢাকার কাকরাইলস্থ ইসলামী ব্যাংক হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
নিহত শরীফের ভাই সাহাবউদ্দিন অভিযোগ করেন, পুলিশকে সময়মতো জানানোর পরও পুলিশ দ্রুত ব্যবস্থা না নেয়ায় হত্যাকারীরা পালিয়ে যায়। তিনি সা¤প্রতিক সময়ে সোনাপুরে সন্ত্রাসী কর্মকান্ড সম্পর্কে পুলিশের নিষ্ক্রিয়তার কারণেই শরিফ হত্যার অন্যতম কারণ বলে উল্লেখ করেন।
এ খবর ছড়িয়ে পড়লে সোনাপুর ও পার্শ্ববর্তী আমিশাপাড়া ইউনিয়নে উত্তেজনা দেখা দেয়। গতকাল শুক্রবার সকাল থেকে সোনাপুর ও আমিশাপাড়া বাজারে বিএনপি, যুবদল ও ছাত্রদল কর্মীরা খন্ড খন্ড বিক্ষোভ মিছিল বের করলে সব দোকানপাঠ বন্ধ হয়ে যায়। সকাল সাড়ে ১০টায় সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাউছার চৌধুরী আমিশাপাড়া বাজারে গিয়ে ক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীদের ওপর চড়াও হলে তারা সন্ত্রাসীদের সাথে সখ্যতার অভিযোগ তুলে ভারপ্রাপ্ত কর্মকর্তার গাড়িতে হামলা করে। এসময় ভারপ্রাপ্ত কর্মকর্তা কাওছার চৌধুরী ও তাঁর গাড়ির চালক কনষ্টেবল জামাল লাঞ্চিত হয়। এসময় ভারপ্রাপ্ত কর্মকর্তা দৌড়ে গিয়ে একটি বহুতল ভবনে আশ্রয় নেয়।
এসময় স্থানীয় সাংসদ ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকন দলীয় নেতাকর্মীদের শান্ত থাকতে অনুরোধ করেন। এঘটনার পরপরই আমিশাপাড়া এবং সোনাপুর ইউনিয়নে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।
শুক্রবার সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত জানাজায় শরীপের পিতা আব্দুর রহমান, চাচা সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সাবেক সভাপতি আব্দুল মান্নান, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হারুনুর রশিদ আজাদ, সোনাইমুড়ী পৌরসভার মেয়র মোতাহের হোসেন মানিক, সোনাইমুড়ী উপজেলা বিএনপির নেতা আনোয়ারুল হক কামাল, ওমর ফারুক পাটোয়ারী, উপজেলা যুবদলের সাধারন সম্পাদক মোখলেছুর রহমান, উপজেলা জামায়াতের আমির মোঃ হানিফ, সোনাইমুড়ী অন্ধ কল্যান সমিতির সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ভূঁইয়া,জেলা যুবদলের সভাপতি মাহবুব আলমগীর আলোসহ শতশত নেতাকর্মী উপস্থিত ছিলেন। জানাজার পূর্বে বক্তৃতায় বিএনপি নেতৃবৃন্দ অভিলম্বে শরীপের হত্যাকারীদের গ্রেফতার ও সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সন্ত্রসীদের লালনের অভিযোগ করলে সহকারি পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) মাহবুবুর রহমান দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
এর আগে নোয়াখালী জেনারেল হাসপাতালে শরীপের লাশের ময়না তদন্ত শেষে দুপুর ৩টায় গ্রামের বাড়িতে লাশ নিয়ে যাওয়া হলে স্বজনদের আর্তনাদে ভারি হয়ে উঠে ধন্যপুর গ্রামের আকাশ । শেষবারের মতো একনজর দেখতে তার বাড়িতে হাজার হাজার নারী-পুরুষের ঢল নামে।
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

হতাশ হবেন না, প্লিজ!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২২



মুভি ফেস্টিভ্যালে একটি পর্তুগীজ মুভি দেখছিলাম। লক্ষ্য করলাম, সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করার সময়ে আতংকবাদীরা যাদেরকে ব্যবহার করছিলো, তারা ছিলো চরম ভাবে দারিদ্রে নিমজ্জিত, যা থেকে তাদের মাঝে হতাশা... ...বাকিটুকু পড়ুন

×