somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুর্নীতি ও অপকর্ম ফাসঁ করার অভিযোগে এক ওয়ার্ডবয়কে পিটিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা

১০ ই জুলাই, ২০০৯ বিকাল ৫:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নোয়াখালীর হাতিয়াতে র্দুনীতি ও বিভিন্ন অপকর্ম ফাসঁ করার সন্দেহে চিকিৎসা সহকারী ইকবাল আনছারীর লোকেরা পিটিয়ে মাথা ফাটিঁয়ে দিয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ড বয় ইসমাইলের । প্রত্যক্ষদর্শীরা জানায় বৃহস্পতিবার রাত ১০টার দিকে চিকিৎসা সহকারী ইকবার আনছারীর নিদের্শে জাবেদ নামের এক সন্ত্রাসী¡ কমান্ডো স্টাইলে কয়েকটি হোন্ডা নিয়ে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকে ডিউটিরত ওয়ার্ড বয় ইসমাইলকে বেদম প্রহার করে মাথা ফাটিয়ে দেয় এবং এক পর্যায় ইসমাইল অজ্ঞান হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় ওয়ার্ড বয় ইসমাইলকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জানা যায় হাতিয়ার স্থানীয় অধিবাসী চিকিৎসা সহকারী ইকবাল আনছারী তার চাকুরির শুরু হতে প্রায় ১৭ বছর হাতিয়াতে কর্মরত। প্রভাবশালী ও স্থানীয় অধিবাসী হওয়ায় ধীরে ধীরে সে হাসপাতালের সম্পূর্ণ নিয়ন্ত্রভার তার হাতে তুলে নেয় এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিকে এক রকম প্রাইভেট ক্লিনিকে পরিণত করে। হাসপাতালের জরুরী বিভাগ, অপারেশান থিয়েটার ও জেনারেল ওয়ার্ডসহ সকল কার্যক্রম পরিচালিত ও নিয়ন্ত্রিত হচ্ছিল তার নির্দেশে। চিকিৎসা সহকারী হওয়া সত্ত্বেও ইকবাল আনছারীর নিয়ন্ত্রণে জরুরী বিভাগ ও অপারেশন থিয়েটারের চাবি থাকায় রুগী ভর্তি হতে শুরু করে , ভর্তিকৃত রোগীর ট্রিটমেন্ট দেয়া,ডিসচার্জ লেটার ইস্যু,রোগী রেফার করা হতে শুরু করে রোগীর পরীক্ষামূলক ছোটখাট অপারেশান সবকিছুই সে নিজে করতো । সামান্য একজন চিকিৎসা সহকারী হয়েও নিজে ব্যবস্থাপত্র , বিভিন্ন সাইনবোর্ডে গাইনী ও মেডিসিনের অভিজ্ঞ চিকিৎসক এবং দন্তরোগ বিশেষজ্ঞ চিকিৎসক লিখে অবৈধ কার্যক্রম চালিয়ে ব্যাপক টাকা আয়ের পাশাপাশি উপরস্থদের নগদ টাকা , উপঢোকন পাঠিয়ে ও নির্ধারিত হারে চাদাঁ দিয়ে নিজেকে নিরাপদ রাখছে । ১/১১ পরবর্তীতে যৌথ বাহিনীর হাতে ইকবাল আনছারী গ্রেফতার হলেও নোয়াখালীর সিভিল সার্জনের প্রচেষ্টায় ও তৎকালীন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার দেয়া মুচলেকায় সে ছাড়া পায়।
তার এই সমস্ত কর্মকান্ডে সহায়ক না হয়ে বাধ দাড়াঁলে হাসপাতালের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাদের অনেককে বিভিন্ন ভাবে অপমানিত হয়ে হাতিয়া হতে চলে যেতে হয়। এই সর্ম্পকে বিভিন্ন সময় পত্র-পত্রিকায় সংবাদও প্রকাশিত হয় ।
গত ১৬মে সরকারের জরুরী প্রসুতি সেবা প্রকল্পভুক্ত হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আলেয়া বেগম(৩০) নামে এক প্রসূতি বাচ্চা উল্টো থাকার জটিলতায় ভর্তি হলে প্রতিবারের মতো চিকিৎসা সহকারী ইকবাল আনছারী সিজার করে বাচ্চা বের করতে হবে বলে রোগীর স্বামী আবুল কাশেমকে সাড়ে আট হাজার টাকায় চুক্তি করতে বাধ্য করে এবং নগদ আড়াই হাজার টাকা আদায় করে। স্বামী আবুল কাশেম জানায় কর্মরত নার্সের সহযোগিতায় প্রসূতি আলেয়া বেগম অপারেশান থিয়েটারে ঢুকিয়ে সিজারের নামে জীবিত বাচ্চাকে দ্বি-খন্ডিত করে ফেলে এবং গর্ভে মাথাসহ উপরের অংশ থেকে যায় । পরে প্রসূতিকে আশংকাজনক অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গাইনী কনসালটেন্ট ডা. শামসুন নাহার অপরেশন করে বাচ্চার মাথাসহ উপরের অংশ বের করেন । চিকিৎসা সহকারীর এই সংক্রান্ত সংবাদ সবকটি জাতীয় পত্রিকায় বের হলে নোয়াখালীর সিভিল সার্জনসহ উধর্বতন কর্তৃপক্ষ শাস্তিমূলক ও বিভাগীয় ব্যবস্থা না নিয়ে তাকে প্রেষণে কবির হাট উপস্বাস্থ্য কেন্দ্রে বদলী করে। এবং কয়েকদিন পরেই গত বুধবার নোয়াখাীর সিভিল সার্জন ডা. কামাল উদ্দিন ইকবাল আনছারীকে পুনরায় হাতিয়ায় ফিরিয়ে আনেন। ইকবাল আনছারী হাতিয়ায় যোগ দিলে পরদিন বৃহস্পতিবার রাতে তার লোকেরা সাংবাদিকদের কাছে তথ্য ও গোপন কথা ফাসঁ করার অভিযোগ এনে ডিউটিরত অবস্থায় বেদম মারধর করে মাথা ফাটিয়ে গুরুতর আহত করে।

http://www.youtube.com/my_videos
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

×