somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নোয়াখালী মেডিক্যাল কলেজের রীট প্রত্যাহার করলেন এম এ হাসেম চৌমুহনীতে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ

১৫ ই জুলাই, ২০০৯ রাত ৯:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়েছেন পারটেক্স গ্র“পের চেয়ারম্যান ও বেগমগঞ্জের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য এম এ হাসেম। নোয়াখালী মেডিক্যাল কলেজ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ মঙ্গলবার ঢাকায় গিয়ে মেডিক্যাল কলেজ নিয়ে হাইকোর্টে রীট আবেদনকারী এম এ হাসেমকে মামলা প্রত্যাহারের অনুরোধ করলে বুধবার তিনি মামলা প্রত্যাহার করে নেন। এনিয়ে বুধবার সন্ধ্যায় জেলার প্রধান বাণিজ্যকেন্দ্র চৌমুহনীতে সর্বদলীয় সভা, মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
বেগমগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ উল্যার নেতৃত্বে নোয়াখালী মেডিক্যাল কলেজ বাস্তবায়ন সর্বদলীয় সংগ্রাম পরিষদের ১৩ সদস্যের প্রতিনিধি দল মেডিক্যাল কলেজ নিয়ে হাইকোর্টে রীট আবেদনকারী এম এ হাসেমের সাথে আলোচনার জন্য ঢাকার গুলশাস্থ পারটেক্স গ্র“পের কার্যালয়ে যান। নোয়াখালী মেডিক্যাল কলেজ বাস্তবায়ন সর্বদলীয় সংগ্রাম পরিষদের প্রতিনিধি দল সদস্যের হচ্ছেন সাবেক চেয়ারম্যান আব্দুর রব চেয়ারম্যান,নোয়াখালী মটর জাহান মালিক গ্র“প্রের সাধারণ সম্পাদক আজিজুল বাশার সস্বপন,ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ উল্যাহ নোয়াখালী সাংবাদিক ইউনিটির সভাপতি সাইফুল্যাহ কামরুল,ক্রীড়াবিদ মোশেদুল আমিন ফয়সাল,সাংবাদিক গোলাম মহিউদ্দিন নুসু,মুক্তিযুদ্ধা মাহবুবুল হক ও আবুল খায়ের প্রমুখ। বুধবার রীট প্রত্যাহারের আবেদন করেছেন বলে এম এ হাসেম এক লিখিত ফ্যাক্স বার্তার মাধ্যমে সংগ্রাম পরিষদ নেতৃবৃন্দকে জানান।
এনিয়ে বুধবার সন্ধ্যায় নোয়াখালী জিলা ট্রাক মালিক সমিতির কার্যালয়ে রীট প্রত্যাহারে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। বেগমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ উল্যাহর সভাপতিত্বে এ সভায় এম হামেসকে ধন্যবাদ জানায় সর্বদলীয় নেতৃবৃন্দ। পরে মিষ্টি বিতরণ এবং চৌমুহনীতে আনন্দ মিছিল বের হয়।
এদিকে গণপূর্ত বিভাগ নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী কুবলেশ্বর ত্রিপুরা জানিয়েছেন, নির্ধারিত স্থানে নোয়াখালী মেডিক্যাল কলেজের একাডেমিক ভবন নির্মাণের জন্য আহূত দরপত্র গত ৯জুলাই জমা দেয়া হয়েছে। দরপত্র প্রকৃয়ায় ৭টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। তবে কোন প্রতিষ্ঠান দরপত্র পেয়েছে এটি তিনি জানাতে পারেননি।
উল্লেখ্য, নোয়াখালী মেডিক্যাল কলেজ স্থাপনের জন্য স¤প্রতি স্বাস্থ্য মন্ত্রনালয়ের অনুকূলে বেগমগঞ্জ উপজেলার মীরওয়ারিশপুর গ্রামে ২৬ একর খাস ভূমি বরাদ্দ দেয় ভূমি মন্ত্রনালয়। এর আগে ১৯৯৫ সালে এম এ হাসেম মেডিক্যাল কলেজ নামের বেসরকারি মেডিক্যাল কলেজ স্থাপনের জন্য এ ভূমি বন্দোবস্ত নিয়েছিলেন পারটেক্স গ্র“পের চেয়ারম্যান ও বেগমগঞ্জের সাবেক সাংসদ এম এ হাসেম। ১/১১’র পরবর্তী সময়ে সরকার তাঁর কাছ থেকে জমি ফেরত নিয়ে সরকারি উদ্যোগে এ স্থানে মেডিক্যাল কলেজ করার সিদ্ধান্ত নেয়। সেই অনুযায়ী নোয়াখালী মেডিক্যাল কলেজের ১ম ব্যাচে ছাত্রছাত্রী ভর্তিও করা হয়। কিন্তু চলতি মাসের প্রথম সাপ্তাহে এ মেডিক্যাল কলেজ নিজের নামে নামকরণ করার জন্য এম এ হাসেম হাইকোর্টে রীট আবেদন করলে সরকার নির্দিষ্ট স্থানে নোয়াখালী মেডিক্যাল কলেজ বাস্তবায়ন পরিষদ নামে সর্বদলীয় সংগ্রাম কমিটি বিভিন্ন কর্মসূচী পালন করে। কর্মসূচীগুলো পালনের সময় এম এ হাসেমের চৌমুহনীস্থ বাসভবন হোয়াইট হাউজে হামলার ঘটনাও ঘটে। সবশেষে মঙ্গলবার সর্বদলীয় সংগ্রাম কমিটি এম এ হাসেমকে রীট প্রত্যাহারের অনুরোধ করলে তিনি রীট প্রত্যাহার করে নেন। এরফলে মেডিক্যাল কলেজ স্থাপনে আর কোন বাধা রইল না।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

×