somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঢাকার নিমতলীর ট্র্যাজেডিতে অসহায় মকবুল হোসেনের পরিবারের ৭ জনই দগ্ধ হয়েছে নিয়তির সরাইখানায়

০৬ ই জুন, ২০১০ সন্ধ্যা ৭:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিমতলীর অগ্নিদাহ লেগেছে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার বজরা ইউনিয়নের বারাইনগর গ্রামে। এ গ্রামের ভিটেমাটিহীন অসহায় মকবুল হোসেনের পরিবারের ৭ জনই দগ্ধ হয়েছে নিয়তির সরাইখানায়। স্ত্রী, মেয়ে, নাতি-নাতনি ও মেয়ে জামাইসহ ৭ জনের মর্মান্তিক মৃত্যুর পর পরম স্বজন বলতে কেউ নেই- যারা কাঁদবেন। ভাগ্যক্রমে বেঁচে থাকা ১২ বছরের ছেলে সোহাগও অনেকটা বাকহীন। মকবুল হোসেনের স্ত্রী শাহার বানু স্বামী সন্তানদের দেখতে গিয়েছিলেন নিমতলীর কাঠের দোতলা সেই টঙ্গে। সেখানে প্রিয় নাতিনকে বুকে জড়িয়েই মৃত্যুকে আলিঙ্গন করেছেন তিনি। স্বজনরা জানান, ঢাকা মেডিকেল ও গ্রামের বাড়িতে এনে বহু চেষ্টা করেও তাদের আলাদা করা যায়নি, তাই কবরও দেয়া হয়েছে একসঙ্গে একই কবরে।

বৃহস্পতিবার রাতে নিমতলীর ট্র্যাজেডির ৪ জনের লাশ শোক দিবসের দিন শনিবার রাত ৯টায় নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নে বারাই নগর গ্রামের চান গাজী ভুইয়া বাড়িতে দাফন করা হয়।

এ ভয়াবহ অগ্নিকান্ডে অগ্নিদগ্ধ হয়ে মর্মান্তিক মৃত্যু হয় নোয়াখালীর বারাই নগর গ্রামের মুকবুল হোসেনের পরিবারের ৭ জনের। এরা হচ্ছেন মুকবুল হোসেন (৫০), তার স্ত্রী শাহার বানু (৪০) মেয়ে শারমিন (২১) শারমিনের আড়াই বছরের ছেলে সানি, মকবুল হোসেনের আরেক মেয়ে ফেরদৌস ও শারমিনের স্বামী ছিদ্দিক উল্যাহ (২৮) এবং ৩ বছরের ছেলে ফাইম। তারা ঢাকার নিমতলীর ৫৫ নম্বর বাসায় ভাড়া থাকতেন।

মকবুল হোসেন তার স্ত্রী শাহার বানু, মেয়ে শারমিন এবং শারমিনের ছেলে সানি সহ ৪ জনের লাশ ঢাকা থেকে নোয়াখালী বজরা ইউনিয়নে বারাইনগর গ্রামে পৌছলে শোকাভিভুত উপস্থিত এলাকবাসী ও স্বজনরা স্তদ্ধ হয়ে পড়েন। কান্না আর আহজারিতে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারনা হয়। পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
রাত ১০টায় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাদেরকে দাফন করা হয়। মুকবুল হোসেনের আরেক মেয়ে ফেরদৌসী ও তার ছেলে ফাহিমের লাশ ফেরদৌসীর স্বামীর বাড়ি চাঁদপুর জেলার মতলব উপজেলায় দাফন করা হয়। অপর মেয়ে শরমিন ও তার স্বামী ছিদ্দিক উল্যাহর লাশ দাফন করা হয় গ্রামের বাড়ি কুমিল্লার কচুয়ায়।

মেয়ে আকলিমা জানান, আমি চট্টগ্রাম থাকি। খবর পেয়ে বাড়ি এসেছি। আমাদের আপন বলতে আর কেউ রইলো না। আমরা কোথায় যাবো। বলতে বলতে অঝোর কান্নায় মুষড়ে পড়েন তিনি। সমস্থ কথা যেনো মূহুর্তেই জড়িয়ে যায়।

নিহত মকবুল হোসেনের শ্যালক দুলাল জানান, আমাদের নিজেদের অর্থনৈতিক অবস্থাই ভালো না। এখন এ অসহায় ৩ বাচ্চাদের কে দেখবে। সরকারের সহায়তা ছাড়া আর কোনো উপায় তাদের নেই।

বাবার কাছে না থাকায় আকলিমা, তাসলিমা ও সোহাগ বেঁচে গেলেও এখন অনেকটা অনিশ্চিত জীবনের মুখোমুখি তারা। কঠিন দারিদ্র থেকে বাঁচার তাগিদেই ঢাকা মেডিকেলের সামনে ফুটপাতে নরসুন্দরের কাজ করে জীবিকা নির্বাহ করতেন মকবুল হোসেন। এমন মৃত্যুতে হতবিহবল নিরাশ্রয় সন্তানদের এখন কেউ নেই শান্তনা দেবার।
http://www.youtube.com/watch?v=UujrRVkewxQ
সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০১০ রাত ৯:৪১
৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চর্যাপদঃ বাংলা ও বাঙালির ঐতিহ্য

লিখেছেন কিরকুট, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ৭:০৮

চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হিসেবে স্বীকৃত হলেও, এর ভাষা ও উৎস নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলে আসছে। ১৯০৭ সালে নেপালের রাজগ্রন্থাগার থেকে হরপ্রসাদ শাস্ত্রী এই পদগুলি আবিষ্কার করেন এবং... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৮৫

লিখেছেন রাজীব নুর, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ১০:১৫



ইদের আগে মেহেদি দেওয়া যেন খুবই গুরুত্বপূর্ন কাজ মেয়েদের!
মেয়েরা লম্বা লাইন ধরে মেহেদি দিতে যায়। সব মার্কেটের সামনে ছোট টেবিলে বসে মেয়েরা মেহেদি দিচ্ছে। গত বছর আমার দুই... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক !

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে মার্চ, ২০২৬ বিকাল ৩:৫২



আজ সকালটা খুব সুন্দর ছিলো! একদম ঈদের দিনের মতো! বারান্দার কাছে গেলাম। আমাদের বাসার পাশেই লালমাটিয়া গার্লস স্কুলের মাঠ। স্কুলের মাঠে একটা বটগাছ আছে। মাঠ থেকে... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক! ঈদ মোবারক!! ড: এম এ আলী ভাইয়ের লিরিকে আমার ঈদের গান

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২১ শে মার্চ, ২০২৬ রাত ১২:৫৭

আমার জন্য ঘটনাটা একটু বিব্রতকর হয়ে গেছে। শায়মা আপুর এসো ঈদের গল্প লিখি ...... পড়ি পোস্টে আলী ভাইয়ের কমেন্ট (১০ নম্বর) পড়তে পড়তে নীচে নামতে নামতে নিজের নাম দেখে হুট... ...বাকিটুকু পড়ুন

×