সমুখে দেখি অপরাধ, ছেড়ে দেই কত
বিবর্তন করবে প্রকৃতি, ঝড়েছে যত রক্ত!
বিশ্বাসের সাথে প্রতিটি কথা সাংঘর্ষিক মূর্ত
মাতৃভূমির দেশপ্রেমিকরা হিংসা-দ্রোহে ক্ষত-বিক্ষত!
দুধে একটু পানি মেশালেই সৃষ্ট ভেজাল
দেখতে একই অহরহ মিলে টাকা জাল।
এক প্রান্ত হতে অন্য প্রান্ত পর্যন্ত
অনিরাপদ বাংলাদেশ, প্রতি ঘরে আতঙ্ক, অশান্ত!
জানছি খবর দেশ-বিদেশের মাধ্যম প্রযুক্তি
বেশি জনগনের দীনতা দুর হয়নি একরক্তি!
অন্যেকে তুচ্ছ করে নিজেকে পন্ডিত ভাব?
স্বর্ণ-হীরার কেন এত মূল্য ভাব?
নিলামে উঠে খ্যাতিমানের কত জিনিস-পত্র
অনেক দামে কিনে সামান্য একটি চিত্র!
প্রয়োগ কর সুখ্য চিন্তায় প্রতিটি বিশ্বাস-
বিভিন্ন অঞ্চলে, কোথায় মানব শান্তির আশ্বাস!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


