উঁচা মাটি
২৩ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১০:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
উঁচা মাটি
সাইফুল ইসলাম সাঈফ
এখন জায়গাটার নাম উত্তরা সেক্টর ১২। আগে আমরা জানতাম উঁচা (উঁচু) মাটি নামে। বিলের পাশে উঁচু জায়গা হওয়ায় হয়ত এর নাম উঁচা মাটি হয়েছে। বিল শুকিয়ে গেলে সেখানেও খেলাধুলা করতাম। আবার বর্ষা কালে মাছ ধরতাম আর শাপলা, শালুক উঠাতাম। বিলের পাড়ে কলমি (ডল কলমি) গাছের সারি সারি সৌন্দর্য মুগ্ধ করতো। ফুল ফুটলে তো আরো ভীষণ সুন্দর লাগতো। কলমি গাছের ডাল যেটা পিস্তলের মত সেটা দিয়ে যুদ্ধ যুদ্ধ খেলতম। এই কলমি গাছের ডাল দিয়ে স্কুলের স্যার বেত বানিয়ে আমাদের পড়া না পারলে মারতো বা মার খেতাম। উঁচা মাটিতেও ক্রিকেট, ফুটবল, ঘুড়ি উড়ানো বিভিন্ন খেলায় মত্ত থাকতাম। বর্তমানে বিল বালুতে পূর্ণ করে নাম হয়েছে উত্তরা, দিয়াবাড়ি। একদিন রনি ভাইসহ কিছু বন্ধুরা মিলে ঘুড়ি উড়াচ্ছি। তখন ঘুড়ি বরাবর একটা বিমান আসছে। আমরা সবাই ভয় পেয়ে যাই। কারণ আমরা জানতাম বিমানের সাথে একটা পাতার টাচ লাগলেও বিমান পড়ে যায়। রনি ভাই দ্রুত নাটাই গুটাচ্ছিল। বিমান আসা মাত্রই নাটাই ফেলে দৌড় দিয়ে পালিয়ে গেলাম। আমরা জানতাম বিমান থেকে সব দেখতে পায়। তাই আমরা ধরা পড়লে জেল খাটতে হবে।
উত্তরা, ঢাকা।
২৩.০১.২০২৫
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১০:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে...
...বাকিটুকু পড়ুনঅচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর...
...বাকিটুকু পড়ুন
ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘
পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক...
...বাকিটুকু পড়ুনকাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুন