somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উৎসবের দিন ছিল না

২৮ শে এপ্রিল, ২০২৬ রাত ১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

উৎসবের দিন ছিল না
সাইফুল ইসলাম সাঈফ

উৎসবের দিন ছিল না, তবু আমরা ভাই-বোন ও তাদের ছেলে-মেয়ে ছাড়াও আরো অনেকে একসাথে গ্রামে গেলাম মাকে সাথে নিয়ে। এভাবে কবে সবাই একসাথে হয়েছি খেয়ালে আসছে না। ঈদের দিনও সবার দেখাসাক্ষাৎ হয় না! দিনটা ছিল গত শুক্রবার বা জুম্মাবার (২৪.০৪.২০২৬)। বৃহস্পতিবার রাতে মেজো ভাইকে কল দেই প্রয়োজনে। সে জানায় মা খুব অসুস্থ তার শ্বাসকষ্ট হচ্ছে! আমাকে বাসার কাছে আসতে বলে। মা সেজো ভাইয়ের বাসায় থাকে। তাদের সাথে আমার মনোমালিন্য তাই তাদের বাসায় যাওয়া হয় না। মেজো ভাইও বলেনি মাকে দেখে আয় আমিও আগ্রহ দেখাইনি। এর আগে কতোবার যে বলেছি মেজো ভাইকে মাকে দেখতে যাবো সে ঘুরিয়েছে নিয়ে যায়নি। সেজন্য আমি আর কিছুই বলিনি। আমি আমার মেসে চলে আসি। সকাল ৯টায় মেজো ভাইয়ের কল আসে এবং বলে মা আর নেই! স্তব্ধ হয়ে যাই! ভাই বলে চলে আসতে। ফ্রেশ হয়ে দ্রুত চলে যাই মাকে দেখতে। পৌঁছে দেখি নিথর দেহ পড়ে আছে খাটে, "গুমরে কেঁদে ওঠে"। মায়ের শিথানে বুবু দোয়া পড়ছে আর কাঁদছে। অনেকে এসে দেখে যাচ্ছে।

সকাল ১১টার দিকে কাছের মসজিদে লাশের গোসল করানো হয়। যারা যারা এসেছে তারা ভেবেছে এই মসজিদেই জানাজার নামাজ হবে জুম্মার নামাজের পর কিছু হলো না! কারণ আমার সেজো ভাই এক পীরের ভক্ত তাই তার তরিকতে ভাইদের সাথে নিয়ে অন্য এলাকায় একটি মসজিদে জানাজার নামাজ আদায় করে। আমি যাইনি সেখানে। আমি বাধা দেই কিন্তু কোনো লাভ হয়নি কারণ সে মাকে সেবা যত্ন করেছে। তাই সবাই তার ইচ্ছে পূরণ করেছে। বড় বোন আর বড় ভাই গ্রামে থাকে। বড় ভাইয়ের ইচ্ছে মাকে গ্রামে কবর দেওয়া হোক। তাই তার ইচ্ছে পূরণের জন্য আমরা সবাই গ্রামের উদ্দেশ্যে রওনা দেই। এশার আগে আমরা নোয়াখালী পৌঁছে যাই ও নামাজ শেষে দ্বিতীয় বার জানাজার নামাজ হয় এবং আদায় করি এবং দাফন সম্পন্ন করি। বাবাকে তো মায়ের কোলে থাকা অবস্থায় হারাই তার কোনো স্মৃতি নেই, নেই কোনো অনুভূতি।

আত্মীয় স্বজন আমাদের জন্য রাতে খাবারে ব্যবস্থা করে সবাই রাতের খাবার খাই। এক আত্মীয়ের বাড়িতে ঘুমাতে যাই। রাতে আর ঘুম আসেনি কারণ মার স্মৃতিগুলো খেয়ালে আসছে আর খুব গরম হাত পাখার বাতাস খেলাম। আমি মায়ের ছোট ছেলে কাজ=কর্মে আমি সফল নই তাই সবার কাছে অবহেলিত ভীষণ। তাই সবার চোখে বোঝা ও সবার সাথে দূরত্ব বেড়ে গেছে। খুব আফসোস মা’র জন্য কিছুই করতে পারিনি বরং রাগারাগি করেছি । বুঝাতে না পেরে আমার হৃদয় জ্বালা ও হৃদয় ভাষা। সবক ভাই-বোনদের সঠিক সময়ে বিয়ে দিয়েছে ও করিয়েছে কিন্তু আমি আড়ালে পড়ে রইলাম। সবাই দায়সারা পাত্রী দেখিয়েছে কিন্তু এগোয়নি। যাইহোক সকালে ঘুম থেকে ওঠে নামাজ পড়লাম। সবার সাথে উঠানে বসে নাস্তা করলাম সে সময় একটি মুরগি ও দুটি ছানা পাশে আসে রুটি খুটে খুটে দিলাম সাথে সাথে খেয়ে নিচ্ছে ও বাচ্চাদের মুখে তুলে দিচ্ছে বেশ ভালো লাগছিল। রাস্তায় বের হলাম যাদের চিনি তাদের সাথে কথা বিনিময় হলো এটা সেটা জিজ্ঞাসা করছে। দুপুর বেলা বড় ভাইয়ের শ্বশুর বাড়িতে খাবার খাওয়ার দাওয়াত দিলো তাদের বাড়ির উঠানে বিভিন্ন রকমের গাছ। সেখানে একটি গাছে প্রচুর জামরুল ধরে আছে দেখে লোভ সামলাতে না পেরে খাবার খেয়ে জামরুল পারা আরম্ব করি। অনেকগুলো পেরে খাই একে ওকে দেই খুব আনন্দ পাই! সে মুহূর্তে ভুলে যাই দুখের কথা। তারপর বিকালে ঢাকা ফিরে আসি। মাকে আর জীবিত শেষ দেখা হলো না। তিনিও আমার প্রিয়সীকে দেখে যেতে পারলেন না! কারণ আমার তো সঙ্গিনী মিলেনি বা জুটেনি।

২৮.০৪.২০২৬
সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০২৬ রাত ১:২৪
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×