রূপসী
সাইফুল ইসলাম সাঈফ
রূপসী! তুমি দেখতে গিয়েছো কাঞ্চনজঙ্ঘা
দেখতে কি পেয়েছো পর্বতশৃঙ্গের সৌন্দর্য?
কতো সুন্দর! ঠিক তোমার মতো
দেখে কি তুমি উৎফুল্ল হয়েছো?
হয়েছো কি আনন্দিত আর খুশি?
আমি দেখেছি তবে সরাসরি না
অন্তর্জালের ভিডিওতে, কী যে সুন্দর দৃশ্য!
তোমার মতো আমারও ঘোরাঘুরি পছন্দ!
তবে আমার হয় না কোথাও যাওয়া
কাঙ্ক্ষিত তুমি যদি আমার সঙ্গী হতে
কুয়াশা ভোরে তোমার হাত ধরে হাঁটা
একসাথে জোছনা দেখতাম রাতে।
তুমি কি আমার হতে পারো না?
তুমি কি হতে পারো আমার প্রেরণা?
আমি তোমার প্রেমিক হতে চাই
চাই তোমার প্রীতির ছোঁয়া।
তোমার ডাকে জেগে উঠব
তোমার প্রেমে মেতে উঠব।
যদি চাও চলে এসো, আমার শহরে
তোমায় নিয়ে ঘুরব রিক্সা করে।
কথা বলবো নিঝুমে একান্তে
ভুলে যাবো যত সব বিষাদ!
উত্তরা, ঢাকা।
২০.১০.২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


